ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতে নিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী

প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০৮:২৯ পিএম

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতে নিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী

সৌন্দর্য আর মেধা- এ দুইয়ের সমন্বয়ে সবাইকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতে নিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। তিনি আগামী ৮ ডিসেম্বর থেকে চীনের সানিয়ায় অনুষ্ঠিতব্য ৬৮তম মিস ওয়ার্ল্ডের মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন নিশাত নাওয়ার সালওয়া এবং দ্বিতীয় রানারআপ নাজিবা বুশরা।

গতকাল রোববার সন্ধ্যায় ‘ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশের’ গ্র্যান্ড ফাইনালে তাদের নাম ঘোষণা করা হয়। অন্তর শোবিজ আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন মিলনায়তনে।

এতে সেরা হওয়ার লড়াইয়ে নিজেদের প্রতিভার ঝলক দেখান সেরা ১০ সুন্দরী- নিশাত নাওয়ার সালওয়া, মনজিরা বাশার, ইশরাত জাহান সাবরিন, স্মিতা টুম্পা বাড়ৈ, আফরিন সুলতানা লাবণী, সুমনা নাথ অনন্যা, নাজিবা বুশরা, জান্নাতুল মাওয়া, শিরীন শিলা এবং জান্নাতুল ফেরদৌস ঐশী। বিজয়ীদের নাম ঘোষণার পাশাপাশি আরও ৯টি ক্যাটাগরিতে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।

এর মধ্যে নিশাত নাওয়ার সালওয়া ‘মিস ইন্টেলিজেন্ট’, ইশরাত জাহান সাবরিন ‘মিস স্পোর্টি’, স্মিতা টুম্পা বাড়ৈ ‘মিস ট্রেন্ডি’, আফরিন সুলতানা লাবণী ‘মিস বিহেভিয়ার’, সুমনা নাথ অনন্যা ‘মিস স্মাইল’, নাজিবা বুশরা ‘মিস ট্যালেন্টেড’, জান্নাতুল মাওয়া ‘মিস ফটোজেনিক’, শিরীন শিলা ‘মিস পার্সোনালিটি’ এবং জান্নাতুল ফেরদৌস ঐশী পেয়েছেন ‘মিস অ্যাপিয়ারেন্স’।

এবারের আসরে মূল বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন এবং মডেল ইমি। তাদের মধ্যে তারিন গ্র্যান্ড ফাইনালে উপস্থিত ছিলেন না। মূল বিচারকদের সঙ্গে ফাইনালে আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ এবং নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু।

গ্র্যান্ড ফাইনালের শুরুতেই মঞ্চে আসেন গতবারের সেরা দশের চারজন- মিফতা, প্রিয়াংকা, মেহবুবা অনী ও সঞ্চিতা। তারা কাজী নজরুল ইসলামের নারী জাগরণী ‘জাগো জাগো’ শিরোনামে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস ‘নাচে গো সুন্দরী কমলা’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। তিনি গেয়ে শোনান ‘তোমার চোখে দু’চোখ রেখে পড়ে না চোখের পাতা’। গ্র্যান্ড ফাইনাল উপস্থাপনা করেন আজরা মাহমুদ, আরজে নীরব খান এবং ডিজে সনিকা।

  • এবার ৩০ হাজারের মতো প্রতিযোগী অনলাইনে নাম নিবন্ধন করেছেন বলে জানান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। এর মধ্য থেকে আয়োজকরা এক হাজার ২০০ প্রতিযোগীকে বাছাই করেন। তাদের মধ্য থেকে বিচারকরা ১০ জন সেরা প্রতিযোগীকে নির্বাচিত করেন। যারা গ্র্যান্ড ফাইনালে অংশ নেন। গ্র্যান্ড ফাইনালের আগে এই দশ প্রতিযোগীকে নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় গ্রুমিং পর্ব। তিনি আরও জানান, এবার মূল পর্বের আগে প্রায় তিন মাস সময় পাওয়া যাবে। ফলে চূড়ান্ত বিজয়ীকে তৈরি করার জন্য বেশি সময় পাওয়া যাবে। ভারতের খ্যাতিমান গ্রুমার নয়নিকা চ্যাটার্জি তাকে প্রশিক্ষণ দেবেন।

গত বছর থেকে অন্তর শোবিজের ব্যবস্থাপনায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা শুরু হয়। প্রথম আসরেই বিতর্কের মুখে পড়ে এ প্রতিযোগিতা। প্রথমে বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয় জান্নাতুল এভ্রিলের। পরে এভ্রিলের বিরুদ্ধে তথ্য গোপন রাখার অভিযোগ ওঠায় তাকে বাদ দিয়ে বিচারকদের রায়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হন জেসিয়া ইসলাম। চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন তিনি। প্রতিযোগিতার সেরা ৪০-এ ছিলেন জেসিয়া ইসলাম।