ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডনযাত্রা আবারও পেছাল

প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডনযাত্রা আবারও পেছাল

চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়াকে লন্ডনে নিতে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকায় আসছে না। এয়ার অ্যাম্বুলেন্স অপারেটরের আবেদনের পরিপ্রেক্ষিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে সেটিকে ঢাকায় অবতরণের অনুমতি দিয়েছিল। তবে সোমবার (৮ নভেম্বর) এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে মঙ্গলবারের সেই স্লট বাতিলের আবেদন করেছে বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এ নিয়ে পঞ্চমবারের মতো খালেদা জিয়ার লন্ডন সফর পিছিয়ে গেল। বিএনপি নেতাদের ভাষ্য, তার লন্ডনে যাওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন তার চিকিৎসক দল।

জার্মানিভিত্তিক এয়ারলাইন্স এফএআই অ্যাভিয়েশন গ্রুপ শনিবার তৃতীয় পক্ষের মাধ্যমে যে আবেদন করেছিল, রোববার তার অনুমোদন দেয় বাংলাদেশ। সে অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণের ‘স্লট’ দেওয়া হয় ওই এয়ার অ্যাম্বুলেন্সকে। প্রয়োজনে সেদিন রাত ৯টায় উড়োজাহাজটি ঢাকা ছাড়তে পারবে—এভাবেই স্লট নির্ধারণ করা হয়েছিল। এর আগে শনিবার এফএআই অ্যাভিয়েশন গ্রুপের করা আবেদনে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার সময়সূচি চাওয়া হয়েছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্সের আসা এবং বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনের পথে রওনা হওয়ার পুরো বিষয়টি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার ভোরে তাকে লন্ডনে নেওয়ার কথা দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। পরে ‘কারিগরি ত্রুটির কারণে’ ওই অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে বলে জানানো হয়। তবে শুক্রবার কাতার দূতাবাস জানায়, তাদের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। তার পরিবর্তে কাতারের আমির জার্মানি থেকে ভাড়া করে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন।

সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কবে আসবে কিংবা খালেদা জিয়াকে কবে লন্ডনে নেওয়া হবে—এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড শনিবার জানায়, বিএনপি চেয়ারপারসন এখনো বিমান ভ্রমণের ‘সক্ষমতা অর্জন করেননি’। এ কারণেই তার যাত্রা বিলম্বিত হচ্ছে।

তবে একজন চিকিৎসক ধারণা দিয়েছিলেন, ৯-১০ ডিসেম্বরের দিকে খালেদা জিয়ার বিমানযাত্রা করার মতো শারীরিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি ৯ ডিসেম্বরের স্লট বাতিল করায় তার যাত্রা আবারও পিছিয়ে গেল।

ঢাকায় কাতার দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছে জার্মানির নুরেমবার্গভিত্তিক ‘এফএআই এভিয়েশন গ্রুপ’-এর কাছ থেকে। বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার (সিএল-৬০) সিরিজের দুই ইঞ্জিনবিশিষ্ট এই জেট উড়োজাহাজটিতে অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় সব সুবিধা সংযুক্ত রয়েছে।

সিরিয়াল নম্বর অনুযায়ী, উড়োজাহাজটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয় ২০১৮ সালে।

ইউরোপের বিজনেস জেট, ভিআইপি চার্টার উড়োজাহাজ ও এয়ার অ্যাম্বুলেন্স সেবাদানকারী প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, তাদের এয়ার অ্যাম্বুলেন্সে ভেন্টিলেটর, মনিটরিং ইউনিট, ইনফিউশন পাম্প, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, ওষুধপত্র এবং অন্যান্য অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

এই উড়োজাহাজে থাকবেন অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও প্যারামেডিকস, যারা আকাশপথে রোগীদের নিবিড় পরিচর্যায় বিশেষভাবে প্রশিক্ষিত। এর আগে চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন। সে সময় তিনি কাতারের আমিরের ব্যক্তিগত বহরের একটি এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা করেছিলেন।