ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

ব্রিটেনের সর্ববৃহৎ আগুন : ধোঁয়া আর আগুনে ছেয়ে গেছে মাইলের পর মাইল

প্রকাশিত: ২৭ জুন ২০১৮, ১০:৫৮ পিএম

ব্রিটেনের সর্ববৃহৎ আগুন : ধোঁয়া আর আগুনে ছেয়ে গেছে মাইলের পর মাইল
যেখানে ইংল্যান্ডের মানুষ রোদ আর শুস্ক আবহাওয়ার জন্যে রীতিমতো প্রার্থনা করে, সেখানে প্রচন্ড গরমে এখন চলছে অন্য এক অসহনীয় অবস্থা। গত এক সপ্তাহ থেকে গোটা ইংল্যান্ড জুড়ে চলছে অস্বস্থিকর গরম। জনজীবন অনেকটা বিপর্যস্ত। ঠায় দাঁড়িয়ে থাকা গাছপালাগুলোতে আছে পাখির কিচির মিচির। পার্কে পার্কে মানুষের ঘোরে বেড়ানো। এই গরম কিংবা চড়চড়ে রোদ ইংল্যান্ডের মানুষের জীবনে আনন্দ নিয়ে এলেও একটা ভীতি কাজ করছে কিছু কিছু এলাকায়। অষ্ট্রেলিয়ায়  এবং আমেরিকায় ‘ফরেস্ট ফায়ার’ মাঝে মাঝে গণমাধ্যমে আসে। দেখা যায় বন পুড়ছে। শত শত ফায়ার সার্ভিস কর্মীরা হিমশিম খাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে। দিনের পর দিন জ্বলে আগুন, তারপর একসময় হয়তো নিয়ন্ত্রণে আসে আগুন, কিন্তু ইতিমধ্যে যা হবার হয়ে যায়। লাখো-কোটি ডলার ছাই হয়ে যায়। এরকমই ‘ফরেস্ট ফায়ার’ (যদিও ওয়াইল্ড ফায়ার বলা হচ্ছে এটা) আঘাত হেনেছে ব্রিটেনে এবার। গ্রেটার ম্যানচেস্টারের স্টেলিব্রীজ এবং ওল্ডহ্যাম শহরের নিকটবর্তী এলাকায় গত রবিবার থেকে জ্বলছে আগুন। অত্যন্ত পরিচিত ট্যুরিস্ট এট্র্যাকশন হিসেবে পরিচিত স্যড্যালওয়ার্থ ম্যুর । স্যাডালওয়ার্থ ম্যুর নর্থওয়েষ্ট ইংল্যান্ডের প্যনাইন (পাহাড়ি) এলাকা, সমুদ্র লেভেলের ৪০০ মিটার উপরে যার অবস্থান। পার্বত্য এলাকা হিসেবে পরিচিত এই ‘স্যাডালওয়ার্থ ম্যূর’  প্রাকৃতিক বনভূমি ‘পিক ডিস্ট্রিক্ট’ এর ডার্ক এরিয়ার একটা অংশ । এখানে আছে ৪টা রেজার্ভোয়ার, যা অনেকটা ঝিলের মত। স্থানীয় এলাকার জনসাধারনের পানি সরবরাহ করা হয়ে থাকে এই রেজার্ভোয়ার থেকে। বাঙালি অধ্যূষিত ওল্ডহ্যাম এলাকার কিছু অংশও স্যড্যালওয়ার্থ ম্যুর ফরেস্টের কাছের একটা এলাকা। মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত এই বনাঞ্জলে শত শত মানুষ শুস্ক দিনগুলোতে ছুটে যায়, প্রকৃতির সান্যিধ্য পেতে। মানুষ হাঁটতে থাকে। পিক ডিস্ট্রিক্টে ব্রিটেনের বিভিন্ন জায়গা থেকে প্রকৃতিপ্রেমীরা আসেন, শুধুমাত্র পাহাড়ি পরিবেশে হাঁটতে। স্কুল-কলেজের শিশু-কিশোররা আসে তাদের শিক্ষা সফরে এই পিক ডিস্টিক্ট এ। এই ডিস্ট্রিক্টের একটা অংশ হলো স্যাডালওয়ার্থ ম্যূর, গত রবিবার ২৪ জুন এ বনাঞ্চলে লাগা আগুনে ইতিমধ্যে ২ হাজার একর জমিতে বিস্তৃত হয়েছে, পুড়ে গেছে বন, মাটি ফেটে চৌচির হয়েছে। বিশাল এই এলাকার ট্যুরিস্টদের মূল এট্রাকশন ডাবস্টন এবং ভেকটন ভেইল পুড়েছে বেশী । ওল্ড্যাম শহর সহ হাজার হাজার একর জুড়ে নিকটবর্তী কয়েকটি শহরে এখন ধোঁয়ার গন্ধ, আগুনের লেলিহান শিখা দেখছে মানুষ । কিছু কিছু এলাকায় মনে হচ্ছে ছাইয়ের (এ্যাশ) বৃষ্টি হচ্ছে। ১০টা ফায়ার ইনজিন জ্বলন্ত এলাকায় কাজ করছে পাশাপাশি  ৫০ জন ফায়ার ফাইটার কাজ করছেন নিরন্তর, রাতদিন। শুধুমাত্র মঙ্গলবারই হেলিকপ্টার থেকে ৬৫ হাজার গ্যালন পানি ফেলা হয়েছে আগুন নিয়ন্ত্রণের জন্যে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এখানে উল্লেখ্য যে, এই এলাকাটি ব্রিটেনে অন্য কারণেও পরিচিত, কারণ এখানেই ব্রিটেনের সিরিয়েল কিলার ইয়েন ব্রাডি এবং তার ক্রাইম পার্টনার মায়রা হিন্দলি কুখ্যাত সিরিয়েল কিলিং এর ৪ টা হত্যাকান্ডের চিহ্ন। নিহত চার জন মানুষের মৃতদেহ এখানে পুতে রেখেছিল তারা ১৯৬৩ এবং ১৯৬৫ সালে। যার মাঝে দু’জনের লাশ মিলেছিল আর অন্য দুজনের শুধুমাত্র চিহ্ন পাওয়া গিয়েছিল।  পরিভ্রমনকারী এখানে আসলে নিহত সেই ভিকটিমদের স্মরণ করে, ছাড়ে দীর্ঘশ্বাস। চারদিন থেকে ক্রমাগত জ্বলতে থাকা এ আগুন বুধবার এসেছে ব্রিটেনের মূল গনমাধ্যমে। এ দুর্যোগ কেন হয়েছে, কর্তৃপক্ষ এখনও খোঁজে পাচ্ছে না। এখন পর্যন্ত ৩৪ টা পরিবারকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আবাসিক এলাকার ২০০ মিটারের পাশাপাশি এসে গেছে আগুন। তবে কোন হতাহতের সংবাদ এখনও আসে নি। লেখক: ফারুক যোশী,কলামিষ্ট, প্রধান সম্পাদক ;৫২বাংলাটিভিডটকম