ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

ব্রিটিশ দাতব্য সংস্থা ওয়ান পাউন্ডের উদ্যোগে লন্ডনে সভা

প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯, ০৪:৩৩ পিএম

ব্রিটিশ দাতব্য সংস্থা ওয়ান পাউন্ডের উদ্যোগে লন্ডনে সভা
গরীব-অসহায়দের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে ব্রিটিশ দাতব্য সংস্থা ওয়ান পাউন্ড হাসপাতাল।প্রবাসীদের অর্থায়নে উপজেলা সদরের রশিদ-বিশ্বনাথ সড়কের পাশে স্থাপিত হবে এ পূর্ণাঙ্গ হাসপাতাল।হাসপাতালের অগ্রগতি ও পরিকল্পনার বিষয়ে অবহিত করতে ২৩ জুলাই, মঙ্গলবার, বিকেল ৬ টায় লন্ডনের মাইল্যান্ডস্থ একটি হলে এক সভা অনুষ্ঠিতত হয়। বিশ্বনাথ রামসুন্দর সরকারী মডেল উচ্চবিদ্যালয়ে সাবেক শিক্ষক ও সংস্থার উপদেষ্টা হাজী এম আবুল হাসিম বিএসসি’র সভাপতিত্বে ও কাউন্সিলার কবি শাহ সোহেল আমিনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়া করেন কলামিষ্ট মাওলানা সিরাজুল ইসলাম সা’দ। স্বাগত বক্তব্য রাখেন ইমিগ্রেশন এডভাইজার আনসার হাবিব, হাসপাতালের অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরেন চ্যারিটি সংস্থার সিইও ডাক্তার শানুর আলী মামুন এবং ফাইন্যান্স ডাইরেক্টর কাউন্সিলর আয়াস মিয়া। বক্তব্য রাখেন হাসপাতালের ভূমিদাতা বিশিষ্ট মুরব্বী মরহুম আয়ুব আলীর পুত্র আশরাফ হাসান,মুজিবুর রহমান,বাসির আহমদ,ওয়ান পাউন্ড হসপিটালের কো-অডিনেটর সাংবাদিক জুয়েল সাদাত,সাংবাদিক রহমত আলী,বিশিষ্ট সমাজসেবী ফারুক মিয়া, আসাব আলী,এম এ সালাম,কামাল উদ্দিন,সাংবাদিক আব্দুল কাইয়ুম,জাকির হোসেন কয়েছ,আব্দুর রহিম রঞ্জু,খালেদ মাসুদ রনি। সাবেক সচিব মঈন উদ্দিন আহমদের বাণী পড়ে শুনান শেখ হারুনুর রশীদ। এসময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুর রব, ময়নুল ইসলাম খালেদ,আবু তাহির বাহার,আতিক মিয়া,সালাম মিয়া, বাহার মিয়া,মাওলানা রুহুল আমিন,জাহেদ চৌধুরী,আবু বক্কর সিদ্দিকী, এস এম সুহেল,আশিকুর রহমান। প্রসঙ্গত ২০১৪ সাল থেকে ফ্রি চিকিৎসা দিতে বিশ্বনাথে হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেন বিশিষ্ট এলার্জি চিকিৎসক ডা: শানুর আলী।বাংলাদেশে চিকিৎসাকালীন সময়ে মানুষের দুর্ভোগ ও কষ্ট দেখে যুক্তরাজ্যে এসে তিনি ভুলে যাননি । তার স্বপ্নের কথা শুনে সহযোগিতার হাত বাড়ান রবার্ট নামে এক ব্রিটিশ। ২০১৭ সালে এসে আলোরমূখ দেখতে শুরু করে। এ পর্যন্ত ১ হাজার পাউন্ড দানের প্রতিশ্রুতি দিয়ে ১২৫ জন ফাউন্ডার হয়েছেন। এছাড়াও ১৮০ ডেসিমেইল জায়গার প্রতিশ্রুতি পাওয়া গেছে।বর্তমানে প্রতি শুক্রবারে ফ্রি চিকিৎসা চলমান রয়েছে। বক্তারা এই মহতি কাজে বিশ্বনাথ উপজেলাসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কমিউনিটির সর্বস্থরের মানুষকে এগিয়ে আশার আহবান জানান।