ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

বিশ্ব জঙ্গীবাদের চ্যালেঞ্জ রুখে দাঁড়াতে হবে

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০১:১৯ এএম

বিশ্ব জঙ্গীবাদের চ্যালেঞ্জ রুখে দাঁড়াতে হবে
বিশ্ব জঙ্গীবাদের চ্যালেঞ্জ রুখে দাঁড়াতে মুসলিম উম্মাহর দেশসমূহের প্রতি  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আহবান জানিয়েছেন। ১৩ অক্টোবর শনিবার  আইসেসকো’র সদরদপ্তর রাবাতে ইসলামিক এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অরগানাইজেশন (আইসেসেকো)’র দু’দিনব্যাপী ১৩তম অধিবেশনের উদ্বোধনী দিনে বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা হিসেবে বক্তব্যে এ আহ্বান জানান। শিক্ষামন্ত্রী  নুরুল ইসলাম নাহিদ এমপি মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য বিষয়ে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য, দূরদর্শী ও মানবিক সিদ্ধান্তে মায়ানমার থেকে আসা ১১ লক্ষ রোহিঙ্গা শরনার্থীকে আশ্রয় দেয়ার বিষয় উল্লেখ করে করে বলেন বিশ্ব নেতৃত্ব একে উচ্চশিত প্রশংসা করেছেন। তিনি এসব রোহিঙ্গাদেরকে যথাশীঘ্র তাদের নিজ দেশে প্রত্যাবর্তনে মায়ানমারের ওপর অধিকতর চাপ অব্যাহত রাখায় সম্মিলিত সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়াও তিনি সম্মেলনে নির্ধারিত সময়ের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকারের উল্লেখযোগ্য কর্মকান্ডের কথা তুলে ধরেন। এক্ষেত্রে তিনি মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র বিমোচনসহ নানা কর্মসূচির উল্লেখ করেন। দু’দিনব্যাপী এ সম্মেলনে আইসেসকোভুক্ত ৫৪টি রাষ্ট্রের মন্ত্রী ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্ লায়লা সুলতানা এবং বাংলাদেশ ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মনজুর হোসেন সম্মেলনে যোগ দেন।