ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

বিশেষ সম্পাদকীয়

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৫:১৬ পিএম

বিশেষ সম্পাদকীয়
বহু প্রতিক্ষীত ছিল এ রায়। কেননা এ ছিল এক কল্পনাতিত লোমহর্ষক হত্যাযজ্ঞ। এটা নির্ধিদায় বলা যায়, এ হত্যাকান্ড চালানো হয়েছিল, তৎকালিন বিরোধী দলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দ্যেশ্যে। নেতার প্রতি অগাধ আস্থা-শ্রদ্ধা-বিশ্বাস থেকে সে সময় শেখ হাসিনাকে বাঁচিয়েছিলেন তাঁরই দলের নেতারা। তাঁকে ঘিরে মানবতার দুর্বেধ্য প্রাচীর তৈরী করেছিলেন, আওয়ামীলীগের নেতা-কর্মীরা। সে-ও আরেক বিস্ময়। নিজের জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে কেন্দ্রের নেতারা বাঁচিয়েছিলেন শেখ হাসিনাকে। কিন্তু শেষ রক্ষাটি হয় নি। ২৪ জন মানুষের নিস্প্রাণ দেহ আর অসংখ্য মানুষের আজীবন কষ্টের ক্ষত নিয়ে বাঁচতে হয়েছে বাঙ্গালি জাতি বিগত চৌদ্দটি বছর। বলতেই হয় এ ছিল এক রাষ্ট্রীয় সন্ত্রাস। একজন নেত্রীকে হত্যার মধ্য দিয়ে তারা চেয়েছিল গোটা দলটাকেই ছিন্নভিন্ন করে দিতে। শেখ হাসিনাকে হত্যা করে তারা চাইছিল, জাতির একটা চেতনাকে হত্যা করে মৌলবাদ আর সাম্প্রদায়িকতার জয়কেতন উড়াতে। গেল চৌদ্দটি বছর অপেক্ষা করেছেন ২১ আগষ্ট মামলার কথিত আসামি জজ মিয়াসহ নিহতদের স্বজন। শুধু আওয়ামী লীগ নয়, প্রতীক্ষায় ছিল বাংলাদেশের অগণিত মানুষ। বলতেই হয় এ ছিল রাষ্ট্রের মদতে পরিকল্পিত এক হত্যাকান্ড। তৎকালিন ‘বাংলিশ’ স্বরাষ্ট্র মন্ত্রী বাবর ছিলেন তখন হাওয়া ভবনের হাতের পুতুল। তারই নির্দেশনায় এ হত্যাকান্ড ঘঠেছিল বলে প্রতিয়মান হয় আজকের এ বিচারের রায় থেকে। যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার এবং রায় কার্যকর এ সরকারের সফল এবং যুগান্তকারী অর্জন। জাতি দায়মুক্ত হয়েছিল, এ রায় দুটো কার্যকরের মধ্যি দিয়ে। আজ ২১ আগষ্ট গ্রেনেড হামলার রায় হলো। জানি এ রায়ের কার্যকারিতা এখনও আইনের ফাঁক-ফোকরের প্যাঁচে থাকতেই পারে। তবে আমরা আশাবাদী, এ রায় কার্যকর হবে। সত্যিকার অর্থে স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত বাংলাদেশের নাগরিকদের জন্য এ আরেক শুভ সংবাদ। রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে আগামীতেও কেউ পার পাবে না এ রায় তা-ই দেখিয়ে দিয়ে গেল।