ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

 বায়তুল আমান মসজিদে কেরাত প্রশিক্ষণ সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯, ০৩:৩৭ পিএম

 বায়তুল আমান মসজিদে কেরাত প্রশিক্ষণ সমাপনী ও পুরস্কার বিতরণ
[youtube]8svWqAYcvpE[/youtube] পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী বায়তুল আমান মসজিদ এন্ড কালচারাল সেন্টারের উদ্যোগে  ২২ আগস্ট বৃহস্পতিবার  অনুষ্ঠিত হয়েছে   সামার কেরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬ টায় বায়তুল আমান জামে মসজিদের প্রেয়ার হলে   মসজিদের খতিব  মাওলানা মো. আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে ও প্রশিক্ষণ কোর্সের  প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ এর পরিচালনায়  অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদিস আল্লামা মো. হবিবুর রহমান।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  টাওয়ার হ্যামেলটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম। জুবায়ের আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া  সভায় এছাড়াও  বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম শিপু, সাধারণ সম্পাদক শাহ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ নিজাম,  সাবেক সভাপতি হাজী আব্দুস সোবহান বারী, মোহাম্মদ আলী রিংকু, আলীমুজ্জামান, ফারুক আলী, দিলু চৌধুরী। দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের সিলেবাস অনুয়ায়ী জামাতে রাবে পর্যন্ত  ৫ সপ্তাহের কোর্সে বিভিন্ন বয়সের প্রায় শতাধিক নারী, পুরুষ, শিশু, কিশোর অংশ নেয়। এতে শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত ও সূরা মশক দেয়া হয়। অতিথিবৃন্দ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের প্রয়োজনীয়তা তুলে ধরে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা মসজিদ কর্তৃপক্ষের এধরনের আয়োজনেকে সাধুবাদ জানিয়ে সংস্লিষ্ট শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রশংসা করেন ও ধন্যবাদ জামান। পুরস্কার বিতরণী ও সার্টিফিকেট প্রদান শেষে বিশ্বের মানুষের  শান্তি কামনা মোনাজাত করা হয়। অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের সভাপতি মাওলানা হাফিজ কয়েছ উজ্জামান, মেম্বারসীপ সেক্রেটারী মো. আব্দুল জব্বার, শিক্ষক মাওলানা কামাল হোসেন, মাওলানা হাফিজ আনোয়ার হোসেন, ক্বারী সুফিয়ান বিল্লাহ, ক্বারী আব্দুল কাদির, মাওলানা মোহাম্মদ আলী,  কমিউনিটি নেতা হাফিজ আদিল আহমেদ, আলহাজ্ব আব্দুল রশিদ ডালিম, হাজি মন্তাজ আলী, হাজী ইরন আলী, মো. ইলিয়াস আহমদ, আরজু মিয়া, হাজী আব্দুল হেলাল উদ্দিন, আব্দুস সালাম, সৈয়দ তারেক, কবির আহমদ, শেখ আমজাদ হোসেন, আবুল কালাম, আব্দুল আজিজ, আব্দুল আহাদ, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, আহাদ চৌধুরী বাবু ও শামসুর সুমেল প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও মুসল্লিরা  উপস্থিত ছিলেন।