ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

বাংলাদেশ সেন্টারের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন কমিটি গঠিত

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৩:১১ এএম

বাংলাদেশ সেন্টারের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন কমিটি গঠিত
বাংলাদেশ সেন্টার লন্ডন’র দ্বি-বার্ষিক নির্বাচনে ২০১৮-২০ মেয়াদের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে।  ২১ অক্টোবর, রবিবার বিকাল বিকেলে পূর্ব লন্ডনের এনজাইন ইয়ুথ ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে নতুন এই কমিটি গঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সেন্টারের সিনিয়র ভাইস-চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব। সেন্টারের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশন লন্ডনের মিনস্টার(পলিটিক্যাল) শ্যামল কান্তি চৌধুরী, সেন্টারের ভাইস-চেয়ারম্যান শাহানুর খান, সেন্টারের উপদেষ্টা ডা: হালিমা বেগম আলম, ডা: আলা উদ্দিন, মিস গুলনাহার খান, লন্ডন বাংলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের ও কোষাধ্যক্ষ আ স ম মাসুম, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, ইসবা উদ্দিন, নুরুল ইসলাম মাহবুব, আব্দুস সফিক, আব্দুল আলীম ফজলু, কাউন্সিলার সুহেল আমীন, কাউন্সিলার হালন মিয়া হারুন, ইনামুল হক চৌধুরী, সাংবাদিক শামসুল আলম লিটন, হাবিবুর রহমান ময়না, আমিনুল হক জিলু, এম মাসুদ আহমদ ও মাঈজ উদ্দিন। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশ সেন্টারের খতিব হাফিজ নাজিম উদ্দিন।সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন যথাক্রমে মো. দেলোয়ার হোসেন ও মামুন রশীদ। নির্বাচনী অধিবেশনে সভাপতিত্ব করেন সেন্টারের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার নবাব উদ্দিন।বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনের দু’সদস্য কাউন্সিলার আব্দাল উল্লাহ ও বাংলাদেশ হাই কমিশন লন্ডনের কমার্শিয়াল কনস্যুলার এস এম জাকারিয়া হক। নির্বাচন কমিশন বাংলাদেশ সেন্টার লন্ডন’র ২০১৮-২০২০ এর ম্যানেজমেন্ট কমিটির ২৮টি সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন, সেন্টারের স্থায়ী সদস্যদের মধ্যে কবির উদ্দিন, আশরাফ উদ্দিন, মুহিবুর রহমান মুহিব, মানিক মিয়া, ফয়ছল আহমদ, শাহানুর খান, একেএম আব্দুল্লাহ, জবরুল ইসলাম, তারাউল ইসলাম, দিলওয়ার হোসেন, করিম মিয়া, জাকির হোসেন, ইনামুল হক চৌধুরী ও জাহাংগীর খান এবং আজীবন ও সাধারণ সদস্যদের মধ্যে মিস গুলনাহার খান, মামুন রশীদ, মো. দেলওয়ার হোসেন, মাহবুব আহমদ রাজু, আক্তার আলী, আলী আহমেদ বেবুল, মো. নিজাম উদ্দিন, শওকত মাহমুদ টিপু, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ শামীম আহমেদ, মিসবাবুল বর লুকু, শিব্বির আহমদ, সাদিক রহমান বকুল ও ফখরুল ইসলাম। পরে সেন্টারের ২০১৮-২০২০ এর ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভা সেন্টারের স্হায়ী সদস্য মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় মো. দেলোয়ার হোসেনকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় ম্যানেজমেন্ট কমিটির বিভিন্ন পদ বন্টন করা হয়। ম্যানেজমেন্ট কমিটির নতুন কর্মকর্তারা হলেন ভাইস-চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব, শাহানুর খান, আশরাফ উদ্দিন, কবির উদ্দিন, মোহাম্মদ নিজাম উদ্দিন, মানিক মিয়া, মিস গুলনাহার খান, যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু, ফয়ছল আহমদ, তারাউল ইসলাম, চীফ ট্রেজারার মোহাম্মদ মামুন রশীদ, যুগ্ম -ট্রেজারার শিব্বির আহমদ ও আক্তার আলী। নির্বাচিত সদস্যরা হলেন জবরুল ইসলাম, দিলওয়ার হোসেন,জাকির হোসেন, একেএম আব্দুল্লাহ, করিম মিয়া, ইনামুল হক চৌধুরী, জাহাংগীর খান, আলী আহমেদ বেবুল,শওকত মাহমুদ টিপু, মো. নিজাম উদ্দিন, মোহাম্মদ শামীম আহমদ, মিসবাবুল বর লুকু, সাদিক রহমান বকুল ও ফখরুল ইসলাম। উপ-কমিটির দায়িত্ব প্রাপ্ত আহবায়করা হলেন মুহিবুর রহমান মুহিব ( বিল্ডিং প্রশাসন), বিল্ডিং প্রশাসন কমিটির সদস্য হচ্ছেন শাহানুর খান, নিজাম উদ্দিন, কবির উদ্দিন, আশরাফ উদ্দিন, মিস গুলনাহার খান। ফিন্যান্স ও ফান্ডরাইজিং আহবায়ক ইনামুল হক চৌধুরী। এ কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন , মেম্বারশীপ আহবায়ক জবরুল ইসলাম , শিক্ষা উপ-কমিটির আহবায়ক জাহাংগীর খান, এ কমিটির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন,সাংস্কৃতিক কমিটির আহবায়ক শওকত মাহমুদ টিপু, মহিলা বিষয়ক কমিটির আহবায়ক মিস গুলনাহার খান,মিডিয়া কমিটির আহবায়ক আলী আহমেদ বেবুল ,হেলথ কেয়ার ও এল্ডারলি কমিটির আহবায়ক একেএম আব্দুল্লাহ , হেরিটেজ কমিটির আহবায়ক দিলওয়ার হোসেন, এ কমিটির যুগ্ম আহবায়ক করিম মিয়া শামীম ,আইসিটি কমিটির আহবায়ক মোহাম্মদ শামীম আহমেদ, ইয়ুথ কমিটির আহবায়ক সাদিক রহমান বকুল ও এ কমিটির যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম। এছাড়া সভায় নবাব উদ্দিনকে সেন্টারের প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ সেন্টার লন্ডন যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির অন্যতম শীর্ষ  স্থানীয় একটি সংগঠন।মুক্তিযুদ্ধকালীন সময়ে ওয়েস্ট লন্ডনের সবচেয়ে দামী এলাকা কেনসিংটন ও চেলসি বারায় বাংলাদেশ সেন্টারের এ ভবনে লন্ডনে সংগঠিত আন্দোলন -সংগ্রামের বিভিন্ন সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবাসে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা বাংলাদেশ সেন্টারের ভবন থেকে উত্তোলন করা হয়। স্বাধীনতার পর বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম এখান থেকে শুরু করা হয়। ঐতিহাসিক এ সেন্টারের সংস্কার কাজের ফলে এই প্রথম সেন্টারের নিজস্ব ভবনের বাইরে সভা অনুষ্ঠিত হয়। সেন্টারের বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনে উল্লেখ্য করা হয়, ২০১৪-২০১৬ সালের ম্যানেজমেন্ট কমিটি সেন্টারটি সংস্কারের উদ্যোগ নেয় এবং একটি কনস্ট্রাকশন কোম্পানিকে লীজ প্রদান করে। সেন্টারের ব্যাপক সংস্কার কাজ ও উন্নয়নের জন্য এ লীজটিকে বর্তমান কমিটি সেন্টারের বিভিন্ন স্বার্থ অক্ষুন্ন রেখে তা সংশোধিত করে নতুন ভাবে অনুমোদন প্রদান করা হয়। আশা করা হচ্ছে আগামী বছর প্রথম দিকে সেন্টারের সংস্কার কাজ সম্পন হবে।কনস্ট্রাকশন কোম্পানিকে লীজ দেয়ার ফলে সেন্টার ভাড়া বাবদ আগামী ৫ বছর ২০১৯-২০২৩ সাল পর্যন্ত প্রতি বছরে ৬০ হাজার পাউন্ড , ২০২৪-২০২৮ সাল পর্যন্ত প্রতি বছরে ৮৪ হাজার পাউন্ড এবং ২০২৯-২০৩৩ সাল পর্যন্ত প্রতি বছরে ১৪৭ হাজার পাউন্ড আয় করবে। সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন আরো জানান, ২০১৭-২০১৮ এর ম্যানেজমেন্ট কমিটি দু’বছরে নতুন ২৮ জন স্থায়ী সদস্য, ১৩৫ জন আজীবন সদস্য ও ৯৪ জন সাধারণ সদস্য করেছেন। সদস্য বাবত সেন্টার এ দু’বছরে আয় করেছে ৪২ হাজার ৯৫ পাউন্ড। https://www.youtube.com/watch?v=aJMbCYivWjw&feature=youtu.be কণ্ঠ: সুমু মির্জা