ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

 বর্ণাঢ্য আয়োজনে বিসিএ‘র ২য় এ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯, ০৫:৩৯ পিএম

 বর্ণাঢ্য আয়োজনে বিসিএ‘র ২য় এ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠান সম্পন্ন
ব্রিটেনে বাংলাদেশী কারী শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ( বিসিএ) তাদের ২য় এ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৭ জানুয়ারী বৃহস্পতিবার লন্ডনের ইম্প্রেশন হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারী শিল্পের সাথে সংশ্লিষ্ট বিশিষ্টজন,  স্পন্সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ  ফ্রেন্ডস অফ কারী লাভার্স। বিশেষ অতিথি হয়ে অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন অল পার্টি পার্লামেন্টেরিয়ান গ্রুপের ক্যাটারিং বিভাগের চেয়ারম্যান পল স্কলি এমপি ও রাইট অনারেবল স্টিফেন টিমস এমপি। জনপ্রিয় টিভি সংবাদ পাঠিকা ডা.  জাকি রেজুয়ানা আনোয়ার এর প্রাণবন্ত সঞ্চালনায়  অনুষ্ঠানে  বক্তব্য রাখেন  বিসিএ সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল ইয়াকুব, সেক্রেটারী জেনারেল ওলি খান, প্রধান কোষাধ্যক্ষ সাইদুর রহমান বিপুল, সংগঠনের সাবেক সভাপতি পাশা খন্দকার, সাবেক সেক্রেটারী জেনারেল এম এ মুনিম ও বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কনস্যুলার এস এম জাকারিয়া হক। বক্তারা বলেন- ১৯৬০ সালে প্রতিষ্ঠিত  বাংলাদেশ  ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) প্রতিষ্ঠালগ্ন থেকে ব্রিটেনে কারী ইন্ড্রাষ্টির বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, উত্তোরণ এবং এই শিল্পের বহুমুখী অর্থনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সম্ভাবনার ইতিবাচক দিকগুলো নিয়ে  ধারাবাহিক ভাবে কাজ করছে। বিশেষ করে ব্রিটেনে  কারী শিল্পের দীর্ঘ দিনের  প্রধানতম সমস্যা স্টাফ সংকট নিয়ে কাজ করছে বিসিএ। গত বছর  ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট  পরবর্তী যুক্তরাজ্যের জন্য যে নতুন  অভিবাসন পরিকল্পনা  অনুমোদন করেছেন, সেখানে অ-ইউরোপীয়ানদের সাথে বাংলাদেশও সুবিধা পাবে; বিষয়টি বাংলাদেশী কারী শিল্পে জড়িতদের সাথে গোটা কমিউনিটির জন্য একটি  সুসংবাদ হিসাবেও দেখছে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন। ১২,০০০ ব্রিটিশি বাংলাদেশী রেষ্টুরেন্ট ও টেকওয়ের  প্রতিনিধিত্বশীল সংগঠন বিসিএ বিশ্বাস করে রেষ্টুরেন্টের ষ্টাফ সংকট নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে তাদের ধারাবাহিক লবিং-ই  এই সাফল্য এনেছে। বক্তারা বলেন,সম্ভাবনাময় কারী শিল্পের আরও সমৃদ্ধি এবং চলমান সমস্যাগুলোকে মোকাবেলা করতে কারী ইন্ড্রাষ্টির সাথে জড়িত সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সংশ্লিষ্টদের উদ্ভাবনী চিন্তা এবং সংকট নিরসনে বাস্তবভিত্তিক সমাধানের পথ বের করে  এক সাথে ধারাবাহিকভাবে কাজ করলে  বাংলাদেশী কারী ইন্ড্রাষ্টি ব্রিটেনের জাতীয় রাজস্ব আয়ে  অভূতপূর্ব ভূমিকা রাখতে পারবে। বক্তারা বিসিএ  এওয়ার্ড স্পন্সকারী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা ও আগামী যাত্রা পথে তাদের অব্যাহত সহযোগিতা কামনা করেন। গত ২৫ নভেম্বর ২০১৮  পার্ক প্লাজায় অনুষ্ঠিত ১৩তম বর্ণাঢ্য  বিসিএ  এওয়ার্ড অনুষ্ঠানের স্পন্সর ছিল কোবরা বিয়ার, কিংফিশার বিয়ার, শেফ অনলাইন, কানসারাস, স্কয়ার মাইল ইন্স্যুরন্সে, সানমার্ক, রাধুনী, ব্লু বক্স ডিল, শাপলা সিটি লিমিটেড, গান্ধী ওরিয়েন্টাল ফুড,এ্যারোমা আইসক্রিম এবং মাধুস ।  ২য় এ্যপ্রিসিয়েশন  এওয়ার্ডে  তাদেরকে সম্মানিত  করল বিসিএ। বিশেষ অতিথি পল স্কলি এমপি ও রাইট অনারেবল স্টিফেন টিমস এমপি  বিসিএর পক্ষ থেকে  স্পন্সদের সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট তোলে দেন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে  স্পন্সদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় । তাঁরা হলেন কোবরা বিয়ার এর সেলস ডিরেক্টর  স্যামসন শোহাইল ও  মনসন কোর,কিংফিশার  বিয়ারের সেলস কন্ট্রোলার- আনিস সাবউয়ালা, শেফ অনলাইনের প্রধান নির্বাহী  এম মুনিম সালিক, গান্ধী ওরিয়েন্টাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক  দিনাশ মোদি, কানসার চকলেটস  এর ইন্দিরা কানসারা, স্কয়ার মাইল ইন্স্যুরেন্স এর সিইও এম জে জেন নাইট এবং ডেভিড র‌্যোথন,  লিসামো অনলাইন সলিউশন এর পরিচালক  ইয়ান জোন্স,  রাধুনি স্পাইসেস পরিচালক প্রববল বড়ুয়া চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক জিএম বুলবুল আহমেদ, ঢাকা রেজেন্সি হোটেল ও রিসোর্ট এর  চেয়ারম্যান  মুসলেহ উদ্দিন, আসলা   এর পরিচালক এরিকসন ও  হারদীপ সিং , শাপলা সিটি লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক  বদরুজ্জামান , এ্যারোমা আইসক্রিম এর পরিচালক কাজী আহমেদ। অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন শতাব্দি কর, শিবলুর রহমান আখিঁ, শম্পা দেওয়ান। বিসিএ এর পক্ষ থেকে  প্রীতিভোজের  আয়োজনে ছিল বাংলাদেশী কারী শিল্পের ঐতিহ্যিক খাবারের পরিবেশনা। প্রসঙ্গত বাংলাদেশ  ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) বাংলাদেশী কারী ইন্ড্রষ্টির  প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ প্রতিষ্ঠান। বাংলাদেশীদের দ্বারা পরিচালিত এই ইন্ড্রাষ্টিতে  কর্মস্থানে আছেন  এক লক্ষাধিক মানুষ।  কারী ইন্ড্রাষ্টি থেকে  সরকার প্রতি বছর আয় করছে ৪.২ বিলিয়নের বেশী। ব্রিটিশ খাদ্যভাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা কারি শিল্পের আলোকিত দিকগুলো মূলধারায় তুলে ধরতে ক্যাটারার্সদের বৃহৎ সংগঠন  বিসিএ  ধারাবাহিক ভাবে আয়োজন করে আসছে বিসিএ এওয়ার্ড সহ  কারী শিল্পের সাথে সংশ্লিষ্ট নানা ধরণের অনুপ্রেরণা ও সেবামূলক কাজ। যা মূলধারায় প্রসংশিত।