ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

প্রবাসীরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন- আব্দুল মোমেন এমপি

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৪, ০৪:০২ এএম

প্রবাসীরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন- আব্দুল মোমেন এমপি
সিলেটে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ও বাগিরঘাট যুব সংঘের সহযোগিতায় শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর হিলভিউ কনভেনশন হলে অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সিলেট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ ও সমাজের উন্নয়নে তারা নানা  প্রদক্ষেণ গ্রহণ করনে। আমি প্রত্যেক প্রবাসীদের সম্মান ও শ্রদ্ধা জানাই। আশা করি অতীতের ন্যায় তারা ভবিষ্যতেও দেশের কল্যাণে কাজ করে যাবেন। যে সকল প্রবাসীরা এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা জাতীয় বীর। তাদের এ মহতি উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে এই আশাবাদ ব্যক্ত করি। অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি মুহিব উদ্দিন। তিনি বলেন, আমরা প্রবাসে থাকলেও দেশের প্রতি আমাদের হৃদয়ের টান সব সময় থাকে। দেশের উন্নয়নের জন্য প্রবাসীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকে প্রতি বছর সিলেট বিভাগের অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের সহায়তা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর সিলেট বিভাগের ৪৪টি স্কুলের ২ হাজার ছাত্র-ছাত্রীদের সহায়তা করা হচ্ছে। শুধু দেশেই নয় সিলেট বিভাগের যেসব ছাত্র-ছাত্রী ব্রিটেনে উচ্চ শিক্ষার্থে অবস্থান করেন, তাদেরকেও এই ট্রাস্ট সহায়তা করে থাকে। আগামীতে সিলেট বিভাগের আরো বেশি স্কুলের ছাত্র-ছাত্রীদের সহায়তা করার আন্তরিক ইচ্ছা রয়েছে। সিলেটে অটিজম শিশুদের নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে। তাই সকলকে এ ব্যাপারে সহযোগিতার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমিও একজন প্রবাসী। প্রবাসীরা কিভাবে তাদের দেশ মাটির কথা চিন্তা করে সেটা আমি অনুধাবন করি। প্রবাসীদের এই প্রয়াস সিলেটের অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত শিক্ষা জীবন গঠনে সহায়ক হবে। ট্রাস্টের সেক্রেটারী জামাল উদ্দিন ও ইসি মেম্বার মইনুদ্দিন আনসারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের এডভাইজার সৈয়দ আবুল বাসার মাসুম, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টি মামুনুর রশিদ, অলিউর রহমান মলাই, সিলেট শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক মইনুল হোসেন, সিলেট জেলা স্কাউটের সম্পাদক মো. হিফজুর রহমান খাঁন সহ বাগিরঘাট যুব সংঘের কর্মকর্তাবৃন্দ। এ সময় সিলেট বিভাগের অনুদান প্রাপ্ত স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। ( বিজ্ঞপ্তি)