ঢাকা ৯ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ঢাকা ৯ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

নেপালে ৬ সাবেক প্রধানমন্ত্রীকে রাজনীতি থেকে অবসরে পাঠানোর উদ্যোগ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

নেপালে ৬ সাবেক প্রধানমন্ত্রীকে রাজনীতি থেকে অবসরে পাঠানোর উদ্যোগ

নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় নতুন এক প্রস্তাব উত্থাপিত হয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় সারির নেতারা চান, দীর্ঘদিন ধরে নেপালের রাজনীতিতে প্রভাব বিস্তার করা ছয় সাবেক প্রধানমন্ত্রী যেন সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশজুড়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দুর্নীতি ও অদক্ষতার বিরুদ্ধে জেন-জি প্রজন্মের আন্দোলনের চাপেই তার পদত্যাগ ঘটে। প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল বিভিন্ন দলের সঙ্গে পরামর্শ চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার সমন্বয়ের দায়িত্বে রয়েছে।

বিক্ষোভকারীদের মূল দাবি হলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন। এ ক্ষেত্রে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার বিষয়ে আন্দোলনকারী ও রাজনৈতিক মহলে এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে।

দলীয় সূত্র জানায়, নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল, মাওবাদী কেন্দ্র ও ইউনিফায়েড সোশ্যালিস্ট—এই চার দলের দ্বিতীয় সারির নেতৃত্ব চাইছে কেপি শর্মা ওলি, শেরবাহাদুর দেবুয়া, পুষ্পকমল দাহাল প্রচণ্ড, মাধবকুমার নেপাল, ঝলানাথ খানাল ও ড. বাবুরাম ভট্টরায়কে রাজনীতি থেকে সরিয়ে দিতে। তাদের ধারণা, এতে নতুন নেতৃত্বের জন্য সুযোগ তৈরি হবে।

এক বামপন্থি দলের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “আমরা চাই ছয় সাবেক প্রধানমন্ত্রী যৌথভাবে বিবৃতি দিয়ে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিন। দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বের সুযোগ দিতে হবে।”

ইউনিফায়েড সোশ্যালিস্টের নেতা ঝলানাথ খানাল প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন। একইভাবে ড. বাবুরাম ভট্টরায়ও কিছু ভালো প্রস্তাব দিয়েছেন এবং অবসর নিতে রাজি আছেন বলে দলের ভেতরে আলোচনা চলছে।

নেপালি কংগ্রেসের মধ্যেও এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এক নেতা বলেন, “আমরা প্রস্তাবটিকে ইতিবাচকভাবে নিয়েছি। যদি অন্য দলের নেতারা একসঙ্গে এগোন, তবে প্রেসিডেন্ট দেবুয়ার কাছে বিষয়টি তুলব।”

রাজনৈতিক মহলের অভিমত, যদি ওলি, প্রচণ্ড ও মাধব নেপালও এ প্রস্তাবে রাজি হন, তবে দ্বিতীয় সারির নেতাদের পরিকল্পনা সফল হতে পারে। এতে নেপালে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা ঘটবে।

সূত্র: খবর হাব