ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

তাকওয়া বেডমিন্টন ক্লাব টুর্নামেন্টে চাঁন ও ক্যারল জুটি চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০৭:২৯ পিএম

তাকওয়া বেডমিন্টন ক্লাব টুর্নামেন্টে চাঁন ও ক্যারল জুটি চ্যাম্পিয়ন
তাকওয়া ব্যাডমিন্টন ক্লাব অভ্যন্তরীণ ডাবল বেডমিন্টন টুর্নামেন্ট ২০১৮ সফলভাবে সম্পন্ন হয়েছে। দু‘দিন ব্যাপী দ্বৈত এই টুর্নামেন্ট  ৫ ও ৬ ডিসেম্বর বুধবার ও বৃহস্পতিবার মাইলেন্ড স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবারের ফাইনাল খেলায় চাঁন ও ক্যারল জুটি জুনেদ ও আসাদ জুটিকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। আব্দুল কাহার ও নজরুল জুটি তৃতীয় স্থান এবং ফয়সল ও শাহ জুটি চতুর্থ স্থান অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে ট্রপি তুলে দেন টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর আব্দুল আসাদ। এ সময় উপস্থিত ছিলেন, তাকওয়া বেডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরী এবং ক্লাবের ম্যানেজার সালেহ আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, সুস্বাস্থ্যের জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই নিয়মিত খেলাধুলা করা খুবই প্রয়োজন। এছাড়াও কমিউনিটিতে খেলাধুলার প্রতি মানুষদের আগ্রহ তৈরী করতে টুর্নামেন্টে আয়োজনের বিকল্প নেই। অনুষ্ঠানে জানানো হয়, তাকওয়া বেডমিন্ট ক্লাবের পক্ষ থেকে শীগ্রই একটি গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করা হবে। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন রাইটলেন প্রপার্টি লিমিটেডে এর স্বত্তাধিকারী ফারুক ফুহাদ চৌধুরী এবং রিবু। এছাড়াও আরো বক্তব্য রাখেন, ক্লাবের সহ সভাপতি আব্দুল কাহার, আবুল মনসুর তাজ, আয়নুল, বাচ্চু, আলতাফ, মুন্না ও ফয়সল প্রমুখ।