ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা হুতিদের রোমে চালু হলো পপুলার ট্রাভেলসের আধুনিক প্রধান কার্যালয় বার্মিংহামে ছয় হাজার পাউন্ডের বৈধ ই-বাইক ধ্বংস করল পুলিশ, ভুল স্বীকারে নারাজ

ওয়াটনি মার্কেট আইডিয়া স্টোর উদ্বোধন করলেন মেয়র লুৎফুর রহমান

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪, ০১:৫২ এএম

ওয়াটনি মার্কেট আইডিয়া স্টোর উদ্বোধন করলেন মেয়র লুৎফুর রহমান
পূর্ব লন্ডনের ওয়াটনি মার্কেট এলাকায় অবস্থিত আইডিয়া স্টোর পুণরায় খুলে দেয়া হলো স্থানীয় বাসিন্দাদের জন্য। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটেসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান আনুষ্ঠানিকভাবে এর দ্বারোদঘাটন করেন। কোভিড—১৯ মহামারী চলাকালীন সময়ে ওয়াটনি মার্কেট আইডিয়া স্টোর সাময়িকভাবে জনসাধারণের জন্য বন্ধ করে দেয়া হয়েছিলো। মেয়র লুৎফুর রহমান গত বছর এই আইডিয়া স্টোর পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এখন পুরো বিল্ডিংটি বাসিন্দাদের ব্যবহারের জন্য উন্মুক্ত হলো। ২০১৩ সালে, বিগ লটারি ফান্ডের যৌথ অর্থায়নে নির্মিত এই আইডিয়া স্টোরটি জনপ্রিয় শিশুদের লাইব্রেরি, প্রাপ্তবয়স্কদের শিক্ষার ল্যাব এবং তরুণদের জন্য নিয়োগ যোগ্যতা লাভে সহায়তা দিয়ে আসছিলো। এটি টাওয়ার হ্যামলেটসের প্রথম পাবলিক ইকো বিল্ডিং হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিল্ডিংটিতে গাছপালা লাগানো একটি জীবন্ত সবুজ ছাদ রয়েছে যা বৃষ্টির জল শোষণ করে এবং বন্যপ্রাণীদেরও আবাসস্থল। বিল্ডিংটিতে ব্যবহৃত কংক্রিটের প্লেটও, যা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার না করেই আইডিয়া স্টোরকে গরম এবং ঠান্ডা হতে সাহায্য করে। টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান বলেছেন, “সহজে ও একই ছাদের নিচে তথ্য ও সংস্থানগুলি পাওয়া নিশ্চিত করার গ্রন্থাগারগুলো। এছাড়া সাক্ষরতা এবং শিক্ষাকেও এটি সহযোগিতা করে, জীবনব্যাপী শিক্ষার প্রচার করে এবং কমিউনিটির সমাবেশের স্থান হিসাবে আইডিয়া স্টোরগুলো অপরিহার্য ভূমিকা পালন করে আসছে।” মেয়র আশা করেন, ওয়াটনি মার্কেট আইডিয়া স্টোর প্যান্ডামিকের আগে যেভাবে স্থানীয় বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেন্টার হিসেবে সেবা দিয়েছিলো, তেমনি আগামী দিনগুলোতে এটি অন্যতম ব্যস্ত একটি কমিউনিটি হাব হিসেবে পরিগনিত হবে। পুণরায় উদ্বোধনের পর মেয়র লুৎফুর রহমান ও সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা ভবনটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। অনুষ্ঠানে কেবিনেট মেম্বার, স্থানীয় কাউন্সিলরবৃন্দ এবং কমিউনিটির সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।