ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

ইতালির রোমে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক স‌ম্মেলন

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০৬:৩১ পিএম

ইতালির রোমে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক স‌ম্মেলন
ইউরোপে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের (আয়েবাপিসি) দ্বি-বার্ষিক স‌ম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় ইতালির রাজধানী রোমের বেস্ট ওয়েস্টার্ন হোটেল প্রেসিডেন্টের কনফারেন্স হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অল ইউরো‌পিয়ান বাংলা প্রেসক্লা‌বের সভাপ‌তি ম‌নিরুজ্জামা‌ন ম‌নিরের সভাপ‌তি‌ত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমি‌নের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইতা‌লি‌তে নিযুক্ত বাংলা‌দেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন এন‌টি‌ভি ইউকে'র প‌রিচালক মোস্তফা সা‌রোয়ার বাবু। অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দরা ছাড়াও বিভিন্ন সামা‌জিক ও রা‌জনৈ‌তিক সংগঠ‌নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বলেন, ‘সাংবাদিকতাকে মহান পেশা জেনে দেশপ্রেম জাগ্রত রে‌খে জনকল্যাণে এগি‌য়ে যে‌তে হ‌বে। সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করতে হবে।’ সম্মেলনে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মনিরুজ্জামান মনির।সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন হা‌বিবুর রহমান হেলাল (জার্মানি)। এছাড়া আবু তাহির দুলাল (ফ্রান্স), জাকির হোসেন সুমন (ইতালি), লাবণ্য চৌধুরী (ইতালি), এমদাদুল হক (ইতালি), রনি হায়দার (স্পেন), এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), সেলিম আলম (স্পেন), এম মাসুদ, তারিকুল হাসান আশিক (পর্তুগাল), এস কে মনোয়ার নাহিদ (পর্তুগাল)-কে সহ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বকুল খানকে (স্পেন) সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আল আমিন ও পলি আক্তারকে যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নাঈম হাসান পাভেল (পর্তুগাল) ও হাসান তামিম (অস্ট্রিয়া), দপ্তর সম্পাদক আল আমিন (ইতালি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী (অস্ট্রিয়া), নুরুল আলম জনি (ইতালি), প্রচার সম্পাদক হুমায়ুন কবির, মহিলা বিষয়ক সম্পাদক পলি আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: ওয়াসি উদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক মিনহাজ হোসেন (ইতালি) নাম ঘোষনা করা হয়। এছাড়াও সদস্য পদে আছেন হাসান মাহমুদ, শাওন আহমেদ, সেলিম উদ্দিন, মঈনুল আবেদিন, মহিউদ্দিন হাবীব প্রমুখ।কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ইতালির প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব লুৎফুর রহমান, অস্ট্রিয়ার প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুবুর রহমান ও আনিছুজ্জামান। আগে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব, বাংলা প্রেসক্লাব ইতালি ও বাংলাদেশ কমিউনিটি রোমের যৌথ উদ্যোগে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, অল ইউরো‌পিয়ান বাংলা প্রেসক্লা‌ব ২০১৬ সালের ১৩ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউরোপে।