ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

অসমে নতুন সংক্রামিত ১জন; মেঘালয়ে করোনায় এক ডাক্তারের মৃত্যু, ৬জন পজিটিভ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০, ১১:৫১ পিএম

অসমে নতুন সংক্রামিত ১জন; মেঘালয়ে করোনায় এক ডাক্তারের মৃত্যু, ৬জন পজিটিভ
অসমে নতুন করে করোনায় সংক্রমণের ঘটনা ঘটেছে একটি। এনিয়ে মোট সংক্রমণের ঘটনা দাঁড়াল ৩২-এ। ফয়জুল হক বড়ভূইয়া নামে একজন বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন ক'দিন আগে। বাকিরা সুস্থ হওয়ার পথে। গতকাল দুজন ও আজ তিনজন করোনায় আক্রান্তকে হাসপাতাল থেকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড০হিমন্তবিশ্ব শর্মা। করোনায় আক্রান্ত পুরনো সবাইকে ২০ এপ্রিলের আগে হাসপাতাল থেকে মুক্তি দেয়া যাবে বলে স্বাস্থ্যমন্ত্রী আশাবাদী। এদিকে, গতকাল মৃত্যু হয়েছে প্রাচ্যের স্কটল্যান্ড বলে খ্যাত শিলং-এর বেথানি হাসপাতালের স্বত্বাধিকারী তথা প্রবীণ চিকিৎসক ডাঃ জন এল সাইলো রাইন্টাথিয়াঙ-এর। ডাঃ সাইলোর পরিবারের লোকজনসহ তাঁর ব্যক্তিগত সহকারী মিলে ৬জনের কোবিড-১৯ পজিটিভ পাওয়া গিয়েছে। মোট ৬৮ জনের টেস্ট করা হয়েছিল। উল্লেখ্য, ডাঃ সাইলোর ট্র্যাভেল হিস্ট্রি না-থাকা সত্ত্বেও তিনি কীভাবে আক্রান্ত হলেন? এই প্রশ্নের উত্তরে মেঘালয়ের স্বাস্থ্যমন্ত্রী জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। তবে তাঁর জামাতা এয়ারইন্ডিয়ার পাইলট। আন্তর্জাতিক উড়ান বন্ধ হওয়ার পর তিনি ২৪ মার্চ শিলং এলেও হোম কোয়ারেন্টাইনে ছিলেন। বিমানবন্দর থেকে ডাঃ সাইলো তাঁর জামাতাকে আনতে গিয়েছিলেন। বিষয়টি তদন্ত চলছে বলে জানান তিনি। মেঘালয় ও নাগাল্যান্ডে সংক্রমণের মধ্য দিয়ে উত্তর-পূর্ব ভারতের সবগুলো রাজ্যই করোনা সংক্রমণের মানচিত্রে অন্তর্ভুক্ত হল! এদিকে, বরাক উপত্যকার তিন জেলা যথাক্রমে, করিমগঞ্জ, কাছাড় ও হাইলাকান্দিসহ অসমের সাতটি জেলাকে নন-হটস্পট বলে ঘোষণা করা হয়েছে। মরিগাঁও, গোয়ালপাড়া, ধুবড়ি, নলবাড়ি ও গোলাঘাট এই পাঁচটি জেলাকে রেড জোন অর্থাৎ করোনা সংক্রমণের জন্য হটস্পট বলে ঘোষণা করা হয়েছে। আগামী ২০ এপ্রিল ক্ষেত্রবিশেষে যান চলাচল ও শ্রমিকদের কাজে যোগদানসহ নিত্য পণ্য সামগ্রী পরিবহনে শর্তসাপেক্ষে শীতিলতা আনা হবে বলে সরকারি ঘোষণায় বলা হয়েছে।