ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৯:৪১ এএম

আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য FIFA World Cup 2026-এ। ফাইনালে উঠতে গেলে আর্জেন্টিনাকে কোন কোন দলের বিপক্ষে খেলতে হতে পারে?

সেই ম্যাচগুলো কোন ভেন্যুতে এবং কখন অনুষ্ঠিত হবে—বিশ্বকাপের ফিক্সচারের আলোকে দেখা যাক।

আর্জেন্টিনা এইবার গ্রুপ ‘জে’ তে খেলবে, আর গ্রুপে দলটির প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচ সূচি (এক নজরে)

এই বিশ্বকাপে ৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবে। তাদের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দলও নকআউট পর্বে জায়গা পাবে।

এখন দেখা যাক—গ্রুপে অবস্থান অনুযায়ী আর্জেন্টিনার সম্ভাব্য পথ কী হতে পারে।

গ্রুপ চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনার সম্ভাব্য পথ

দ্বিতীয় রাউন্ড (ম্যাচ নং ৮৬)
প্রতিপক্ষ: গ্রুপ এইচের রানার-আপ (স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে)
ভেন্যু: মায়ামি স্টেডিয়াম (মায়ামি, ফ্লোরিডা)
খেলার সময়: ৪ঠা জুলাই, বাংলাদেশ সময় ভোর ৪টা

রাউন্ড অফ ১৬ (ম্যাচ ৯৫)
সম্ভাব্য প্রতিপক্ষ: গ্রুপ ডি ও জি এর রানার্স-আপদের মধ্যকার বিজয়ী দল (সম্ভাব্য: তুরস্ক বা মিশর)
ভেন্যু: আটালান্টা স্টেডিয়াম (আটলান্টা, জর্জিয়া)
খেলার সময়: ৭ই জুলাই, বাংলাদেশ সময় রাত ১০টা

কোয়ার্টার-ফাইনাল (ম্যাচ ১০০)
সম্ভাব্য প্রতিপক্ষ: পর্তুগাল, স্পেন, জার্মানি, ব্রাজিল
ভেন্যু: কানসাস স্টেডিয়াম, কানসাস সিটি
খেলার সময়: ১২ই জুলাই, বাংলাদেশ সময় সকাল ৭টা

সেমি-ফাইনাল (ম্যাচ ১০২)
সম্ভাব্য প্রতিপক্ষ: পর্তুগাল, স্পেন, জার্মানি, ব্রাজিল
ভেন্যু: আটালান্টা স্টেডিয়াম (আটলান্টা, জর্জিয়া)
খেলার সময়: ১৬ই জুলাই, বাংলাদেশ সময় রাত ১টা

ফাইনাল (ম্যাচ ১০৪)
প্রতিপক্ষ: লেফট ব্র্যাকেট থেকে আগত দল
তারিখ: ২০শে জুলাই, ২০২৬ (রাত ০১:০০ টা, বাংলাদেশ সময়)
ভেন্যু: নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম

গ্রুপ রানার্স-আপ হলে আর্জেন্টিনার সম্ভাব্য পথ

দ্বিতীয় রাউন্ড (ম্যাচ ৮৪)
প্রতিপক্ষ: গ্রুপ এইচের চ্যাম্পিয়ন (সম্ভাব্য: স্পেন)
ভেন্যু: লস এঞ্জেলস স্টেডিয়াম, ক্যালিফোর্নিয়া
খেলার সময়: ৩রা জুলাই, বাংলাদেশ সময় রাত ১টা

রাউন্ড অফ ১৬ (ম্যাচ ৯৩)
প্রতিপক্ষ: ম্যাচ ৮৩-এর বিজয়ী দল (সম্ভাব্য: ক্রোয়েশিয়া, কলম্বিয়া, ঘানা; অঘটন হলে ইংল্যান্ড/পর্তুগাল)
ভেন্যু: টেক্সাস স্টেডিয়াম, টেক্সাস
খেলার সময়: ৭ই জুলাই, রাত ০১:০০ টা (বাংলাদেশ সময়)

কোয়ার্টার-ফাইনাল (ম্যাচ ৯৮)
প্রতিপক্ষ: ম্যাচ ৯৪-এর বিজয়ী দল (সম্ভাব্য: মেক্সিকো, জার্মানি, বেলজিয়াম)
ভেন্যু: লস এঞ্জেলস স্টেডিয়াম, ক্যালিফোর্নিয়া
খেলার সময়: ১১ই জুলাই, রাত ১টা (বাংলাদেশ সময়)

সেমি-ফাইনাল (ম্যাচ ১০১)
প্রতিপক্ষ: ম্যাচ ৯৭-এর বিজয়ী দল (সম্ভাব্য: ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, স্পেন)
ভেন্যু: টেক্সাস স্টেডিয়াম, টেক্সাস
খেলার সময়: ১৫ই জুলাই, রাত ১টা (বাংলাদেশ সময়)

গ্রুপে তৃতীয় হলে আর্জেন্টিনার সম্ভাব্য পথ

গ্রুপ ‘জে’ তে তৃতীয় হয়ে সেরা আটটি দলের একটি হলে আর্জেন্টিনার পথ নির্ধারণ জটিল হয়ে পড়ে। কারণ তৃতীয় দলগুলো ভিন্ন ভিন্ন ব্র্যাকেটে যেতে পারে।

দ্বিতীয় রাউন্ড
সম্ভাব্য প্রতিপক্ষ: গ্রুপ ডি এর চ্যাম্পিয়ন (সম্ভাব্য: যুক্তরাষ্ট্র বা তুরস্ক)
ভেন্যু: সান ফ্রান্সিসকো স্টেডিয়াম (ক্যালিফোর্নিয়া)
খেলার সময়: ২রা জুলাই, বাংলাদেশ সময় রাত ১২টা

রাউন্ড অফ ১৬
সম্ভাব্য প্রতিপক্ষ: বেলজিয়াম/মিশর
ভেন্যু: লুমেন ফিল্ড (সিয়াটল, ওয়াশিংটন)
খেলার সময়: ৬ই জুলাই, সকাল ৬টা (বাংলাদেশ সময়)

কোয়ার্টার-ফাইনাল
সম্ভাব্য প্রতিপক্ষ: স্পেন, ইংল্যান্ড
ভেন্যু: লস এঞ্জেলস স্টেডিয়াম
খেলার সময়: ১১ই জুলাই, সকাল ৬টা (বাংলাদেশ সময়)

সেমি-ফাইনাল
সম্ভাব্য প্রতিপক্ষ: ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল
ভেন্যু: ডালাস স্টেডিয়াম (টেক্সাস)
খেলার সময়: ১৪ই জুলাই, রাত ২টা (বাংলাদেশ সময়)

আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লড়াই

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে আর্জেন্টিনা। গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটের প্রতিটি ধাপেই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই প্রশ্ন থেকেই যায়—মেসিদের দল কি পারবে শিরোপা ধরে রাখতে, নাকি বদলে যাবে বিশ্বকাপের ইতিহাস?