ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা

মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৪:২৯ এএম

মারা গেছেন  পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি

সমসাময়িক বিশ্ব চিত্রশিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, পপ আর্ট আন্দোলনের অগ্রদূত ডেভিড হকনি আর নেই। ৮৮ বছর বয়সে লন্ডনে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী। শুক্রবার তার প্রচারক এরিকা বোল্টন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ৮৯তম জন্মদিনের মাত্র এক মাস আগেই পরপারে পাড়ি জমালেন এই কালজয়ী শিল্পী।

১৯৩৭ সালে ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডে জন্ম নেওয়া ডেভিড হকনি ছোটবেলা থেকেই শিল্পের প্রতি অনুরক্ত ছিলেন। ব্র্যাডফোর্ড স্কুল অব আর্ট এবং লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন অপ্রতিদ্বন্দ্বী শিল্পী হিসেবে। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজুড়ে। শিল্প ইতিহাসবিদ রিচার্ড মরিস এক্স হ্যান্ডেলে লিখেছেন, “জটিল বিষয়বস্তুকে সহজভাবে ক্যানভাসে ফুটিয়ে তোলায় হকনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ব্রিটিশ শিল্পকলা আজ এক মহীরুহকে হারাল।

ষাটের দশকে পপ শিল্প আন্দোলনের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া হকনি মৃত্যুর আগপর্যন্ত তুলি রঙের দুনিয়ায় সক্রিয় ছিলেন। ২০১৮ সালে তার আঁকা বিখ্যাত চিত্রকর্মপোর্ট্রেট অব অ্যান আর্টিস্টনিউইয়র্কে নিলামে কোটি ৩০ লাখ ডলারে বিক্রি হয়েছিল, যা সেই সময় জীবিত কোনো শিল্পীর কাজ হিসেবে রেকর্ড গড়েছিল। নিজের সৃষ্টির দর্শন নিয়ে গত অক্টোবরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি যখন ছবি আঁকি, তখনই সবচেয়ে বেশি সুখী থাকি। অন্যরা আমার কাজ নিয়ে কী ভাবল, তা আমি পরোয়া করি না; আমি নিজে কী অনুভব করছি, সেটাই আমার কাছে আসল।

শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ১৯৯৭ সালে যুক্তরাজ্য সরকার তাকেকম্প্যানিয়ন অব অনারউপাধিতে ভূষিত করে। এছাড়াও চলতি বছরের শুরুর দিকে তিনি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত হন। তার কাজ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ফ্রান্সের বিখ্যাত পম্পিদো সেন্টার জানিয়েছে, ডেভিড হকনি যে শিল্পসম্ভার রেখে গেছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মেউজ্জ্বল, জীবন্ত এবং চিরন্তনহয়ে থাকবে।

লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট, যেখান থেকে তিনি স্বর্ণপদক নিয়ে স্নাতক সম্পন্ন করেছিলেন, তার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছে, হকনি আজীবন শিল্পকলার আঙিনায় একঅবিসংবাদিত কণ্ঠহিসেবে নিজেকে টিকিয়ে রেখেছিলেন। তাঁর বিদায় শিল্পপ্রেমীদের জন্য এক অপূরণীয় ক্ষতি।