ঢাকা ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ১৮ মে ২০২৬
ঢাকা ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ১৮ মে ২০২৬
সর্বশেষ
কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে

ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১০:৪৪ এএম

ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় বিএনপি নেতা-কর্মীদের হামলায় ছৈয়দা বেগম নামের এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টাইপালং গ্রামে এ ঘটনা ঘটে। ছৈয়দা বেগম ওই গ্রামের বাসিন্দা সাব্বির আহমদের স্ত্রী।

ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে স্থানীয় টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা, জয়তু শেখ হাসিনা’ লেখা হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। গতকাল শনিবার সন্ধ্যায় ছাত্রদলের কর্মী মো. জিসান দেয়াললিখনটি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে ‘হা হা’ রিঅ্যাক্ট দেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মো. ইউনুস।

‘হা হা’ রিঅ্যাক্ট থেকে সংঘর্ষ

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকের ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে রাতে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী ইউনুসকে আটক করে মারধর শুরু করেন। এ সময় তাঁকে রক্ষা করতে যান তাঁর বন্ধু ও স্থানীয় এনজিওকর্মী এস এম ইমরান। তখন ইমরানকেও বেধড়ক পেটানো হয়।

ইমরানের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে তাঁর মা ছৈয়দা বেগম ছুটে আসেন। এ সময় ছেলেকে রক্ষা করতে গেলে তাঁর ওপরও হামলা হয়। এ সময় ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যান তিনি। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ

নিহত ছৈয়দা বেগমের ছেলে এস এম ইমরান অভিযোগ করেন, হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীরা জড়িত। বিশেষ করে বিএনপির এক নেতা তাঁর মাকে মারধর করেছেন। হামলায় তাঁর এসএসসি পরীক্ষার্থী এক বোন, স্ত্রীসহ পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন।

তিনি বলেন, হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মিজান সিকদার, আবদুল করিম, আকাশ, সাইফুল সিকদার, ছৈয়দ বাবুল, মাহবুবুর রহমান, ছালাম সিকদার; ছাত্রদলের নেতা জিসান, অ্যাম্বুলেন্সচালক শামসুল আলমসহ আরও বেশ কয়েকজন অংশ নেন।

অভিযুক্তদের দাবি

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তিরা। গতকাল রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজন সংবাদ সম্মেলন করে দাবি করেন, তাঁরা হামলার সঙ্গে জড়িত নন, ঘটনাস্থলে কেউ উপস্থিত ছিলেন না।

অভিযুক্ত মিজান সিকদার ও আবদুল করিম বলেন, ‘ওই নারী মারা গেছেন অসুস্থ হয়ে। নারীর ওপর হামলা হয়েছে—এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন না। পরিকল্পিতভাবে আমাদের হত্যা মামলায় জড়ানোর চক্রান্ত চলছে।’

বিএনপি নেতার বক্তব্য

উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, ‘রাতে উখিয়াতে হামলার ঘটনাই ঘটেনি। ঘটনাস্থল থেকে ওই নারীর বাড়ি অনেক দূরে। ঘরেই অসুস্থ হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। পুলিশের তদন্তে হত্যার ঘটনা প্রমাণিত হলে এবং সে ঘটনায় বিএনপিরও কেউ জড়িত প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের বক্তব্য

এদিকে পুলিশ এ ঘটনার পর নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মো. ইউনুসকে আটক করে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, স্থানীয় লোকজন ইউনুসকে একটি দোকানে আটকে রাখেন। পুলিশ ওই দোকান থেকে ইউনুসকে আটক করে থানায় নিয়ে আসে।

ছৈয়দা বেগমের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ছৈয়দা বেগম নামের ওই নারীর মৃত্যু হয়েছে হাসপাতালে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর দেহে আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। তাঁর মৃত্যুর কারণ জানতে অনুসন্ধান চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ রোববার সকাল সাড়ে আটটা পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা করেনি।