ঢাকা ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ১৫ মে ২০২৬
ঢাকা ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ১৫ মে ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান

আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৯:৫৫ এএম

আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য সময় এবং তার ভিত্তিতে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। খবরটি প্রকাশ করেছে গালফ নিউজ।

দেশটির আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) তাদের গাণিতিক হিসাব ও জ্যোতির্বিজ্ঞান বিশ্লেষণ প্রতিবেদনে এই সম্ভাব্য তারিখ উল্লেখ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ওই দিন মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ চাঁদ দেখার প্রস্তুতি নেবে। টেলিস্কোপের মাধ্যমে পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে চাঁদ দেখা যেতে পারে।

এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র আরও জানিয়েছে, হিসাব অনুযায়ী ১৮ মে (সোমবার) থেকে হিজরি ১৪৪৭ সালের জিলহজ মাস শুরু হতে পারে।

যেহেতু জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, তাই সম্ভাব্যভাবে ২৭ মে ঈদুল আজহার প্রথম দিন হতে পারে।

সাধারণত ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করে থাকে। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের এই আগাম হিসাব মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের ঈদ প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখে।