ওমানে বিয়ের কেনাকাটা করতে গিয়ে একসঙ্গে চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গাড়ির এসির গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে, যা পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ওমানের আল মিলিদ্দা, আল মোছানা (স্টেট অফ আল বাতিনাহ) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) বিকালে পার্কিংয়ে গাড়িটি চালু থাকা অবস্থায় এসির গ্যাস বিস্ফোরণ হয় বলে স্বজনরা নিশ্চিত করেছেন।
নিহত চার ভাই হলেন—
- মো. রাশেদ
- মো. শাহেদ
- মো. সিরাজ
- মো. শহিদ
তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড, বন্দারাজার পাড়া এলাকার মরহুম আবদুল মজিদের ছেলে। তাদের পরিবারে রয়েছেন বৃদ্ধা মা এবং বড় দুই ভাইয়ের স্ত্রী-সন্তান।
স্থানীয় বাসিন্দা আবদুল মতিন জানান, ‘ছোট দুই ভাই শহীদ ও সিরাজ ১৫ মে রাতের ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার পর তাদের বিয়ের প্রস্তুতি ছিল। এ কারণে বড় দুই ভাইকে নিয়ে মার্কেটে বিয়ের কেনাকাটা করতে যান। পার্কিংয়ে গাড়ি চালু অবস্থায় এসির গ্যাস বিস্ফোরণ হয়ে চার ভাইয়ের মৃত্যু হয়।’
লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আমির হোসেন সুমন বলেন,
‘চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের একদিন পর দেশে ফেরার কথা ছিল। এখন চার ভাই মারা গেছেন। তাদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চালানো হচ্ছে।’
পারিবারিক সূত্রে জানা যায়—
- বড় ভাই বিবাহিত ছিলেন; তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে
- অন্য এক ভাই সম্প্রতি বিয়ে করে প্রবাসে যান
- ছোট দুই ভাই একসঙ্গে দেশে ফেরার আনন্দ নিয়ে শপিং করতে বের হন
-
রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব
-
ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক
-
পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী
-
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প?
-
মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল