অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আনিশা ফারুক। গত ৫ ফেব্রুয়ারি নির্বাচনী প্রক্রিয়া শেষে অক্সফোর্ডের ওয়েস্টন লাইব্রেরিতে আনিশা ফারুককে বিজয়ী ঘোষণা করা হয়। অক্সফোর্ড ইউনিভার্সিটি লেবার ক্লাব তাকে এই পদে ভূষিত করে।
নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী তিন দফায় অনুষ্ঠিত ছাত্রদের প্রতিনিধিত্বশীল এই সংগঠনে চুড়ান্ত পর্বে ১৫২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আনিশা ফারুক।মোট ৪৭৯২ জন ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন।
আনিশা আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের রাজনিতির জনপ্রিয় মুখ হিসেবে বিশ্ববিদ্যালয়ে পরিচিত।তিনি তার দক্ষতা-বিচক্ষনতা দিয়েই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেবার পার্টির কো চেয়ার হিসাবেও ইতিপূর্বে দায়িত্ব পালন করেছেন।
আনিশা ফারুকই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্রী, যিনি গুরুত্বপূর্ণ এই দায়িত্বে নির্বাচিত হলেন।আনিশার বাড়ি বাংলাদেশের ভোলা জেলার চর ফ্যাশন উপজেলায়। তার বাবা ফারুক আহমেদ একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ।
-
যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা
-
ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে
-
ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড
-
মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ?
-
রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি