ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫

রাজধানীতে প্রকাশ্যে গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, কাওরানবাজারে বিক্ষোভ

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১১:১০ পিএম

রাজধানীতে প্রকাশ্যে গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, কাওরানবাজারে বিক্ষোভ
রাজধানী ঢাকায় বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা ও ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ জানুয়ারি) রাত আটটার দিকে কারওরান বাজারে বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে মোসাব্বিরসহ দুজনকে গুলি করা হয়। আজিজুর রহমান মোসাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব। তাকে দ্রুত উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুজনকে গুলি করা হয়েছে। এতে আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন।” এ ঘটনায় আহত মাসুদ রানা (৪২) কারওয়ান বাজার রিকশা শ্রমিক ও ভ্যান মালিক ইউনিয়নের সভাপতি। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঢাকা উত্তর সিটির ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ মিলন জানান, রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে তারা দু’জন চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীর কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেছে নিহতের অনুসারীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে তারা। রাত সোয়া ১০টার দিকে থেকে ওই মোড়ে অবস্থান নেয় মোসাব্বিরের অনুসারীরা। তারা হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এতে রাজধানীর ব্যস্ততম সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোসাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব ও ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কাওরান বাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও।