ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা
প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি যাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রাকিবুল ইসলাম

বাবার মৃত্যুসংবাদ পেয়ে ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কারাবন্দি নেতা প্যারোলে মুক্তি নিয়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাড়িতে আসেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় রাকিবুল ইসলামের বাবা মোশাররফ জোমাদ্দরের জানাজা অনুষ্ঠিত হয়। প্যারোলে মুক্তি মিললেও নির্ধারিত সময়ে জানাজায় উপস্থিত থাকতে পারেননি তিনি।

রাকিবুল সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

আবেদনের পরও জানাজায় অংশ নিতে পারেননি

রাকিবুলের বড় ভাই জুয়েল জোমাদ্দর জানান, বুধবার দিবাগত রাতে তাদের বাবার মৃত্যু হয়। রাকিবুলের প্যারোলের জন্য বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আবেদনপত্রটি দুপুর ৩টায় কারাগারে পৌঁছায়। তবে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী একই সময়, অর্থাৎ দুপুর ৩টায় জানাজা সম্পন্ন হয়। ফলে রাকিবুল জানাজায় অংশ নিতে পারেননি।

তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে পায়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় রাকিবুল বাড়িতে পৌঁছান। শেষবারের মতো বাবার মুখ দেখেন তিনি। দাফন শেষে পুলিশ তাকে আবার নিয়ে যায়।

পুলিশের বক্তব্য

মোল্লাহাট পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আমির হোসেন বলেন, আমরা আসামিকে ডান্ডাবেড়ি পরা অবস্থায় পেয়েছি। একই অবস্থায় তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, পরিবারের আবেদন ও প্রশাসনের অনুমতির ভিত্তিতে রাকিবুলকে পুলিশি পাহারায় নিরাপদে আনা-নেওয়া করা হয়েছে। পরে তাকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কারা কর্তৃপক্ষ যা বলছে

ঝালকাঠি জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ বিকাশ রায়হান জানান, গত ১৯ ডিসেম্বর রাকিবুলকে কারাগারে আনা হয়। গত বছরের নভেম্বর ও মে মাসে দায়ের হওয়া দুটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, আসামি হস্তান্তরের ক্ষেত্রে জেলগেটে নির্ধারিত একটি ফরমেট অনুসরণ করা হয়। আসামি তরুণ হলে বা দূরবর্তী এলাকায় নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাজনিত শঙ্কায় পুলিশ সাধারণত ডান্ডাবেড়ি পরিয়ে নিয়ে থাকে। এ ক্ষেত্রেও পুলিশের পক্ষ থেকে ডান্ডাবেড়িসহ আসামিকে নেওয়ার অনুরোধ ছিল।