ঢাকা ১৩ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ১৩ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম

লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ

লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি (সদ্যসাবেক সাধারণ সম্পাদক) তাইসির মাহমুদ বিলেতের বাংলাদেশী কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃক সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তাঁকে 'আউটস্ট্যান্ডিং সার্ভিস টু দ্য কমিউনিটি' ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইটচ্যাপেলস্থ টাউন হলে আয়োজিত এক জাঁকজমক অনুষ্ঠানে কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সুলুক আহমদ আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন হোলসি

উল্লেখ্য, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বারার নাগরিকদের সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত করে থাকে এবার ক্যাটাগরিতে ১১জনকে সম্মাননা প্রদান করা হয়েছে অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন মঞ্জু আরা খাতুন, মাগি পিলিপস, লাবিবা খান, দাউদ মার্শ, মোহামেদ এলমেশিয়া, লেখিকা নাদিরা চৌধুরী, উদীচী শিল্পী গোষ্ঠি, আম্বার আগুনাশিয়া উইলিয়াম, জন এলেক্সজান্ডার মাইক মিশেল ।টি ২টিঅ্যাওয়ার্ড প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাংবাদিক তাইসির মাহমুদ বলেন, যেকোনো প্রাপ্তিই আনন্দের তবে এই অ্যাওয়ার্ডের জন্য আমি গর্ববোধ করি কারণ আমি যে বারায় দুই দশকের বেশি সময় ধরে বসবাস করছি সেই বারা আমার কাজের মূল্যায়ন করেছে। তিনি বলেন, অ্যাওয়ার্ড প্রাপ্তির ফলে আজ থেকে কমিউনিটির প্রতি আমার দায় অনেগুণ বেড়ে গেলো। বাকি জীবন নিজেকে কমিউনিটির জন্য উৎসর্গ করে দিতে চাই তিনি বলেন, এই সম্মাননা শুধু আমার একার নয় এটি আমাদের সাংবাদিক সমাজের যাদের সাথে কাঁধে কাঁধ রেখে লন্ডনে ২২ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছি তাই অ্যাওয়ার্ডটি সহকর্মী সাংবাদিকদের জন্য উৎসর্গ করছি।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার সুলুক আহমদ অ্যাওয়ার্ড বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, স্পীকার হিসেবে ২৬তম সিভিক অ্যাওয়ার্ড আয়োজন ১১ নাগরিককে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা জানাতে পেরে গর্ববোধ করছি। আশা করছি এই এওয়ার্ড তাদেরকে স্বস্বক্ষেত্রে আরো বেশি কাজ করতে উৎসাহিত করবে।

উল্লেখ্য, প্রতি বছর ডিসেম্বরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সিভিক অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন আহবান করে বারার নাগরিকদের অবদানকে সম্মাননা জানাতেই কাউন্সিলের এই বিশেষ অয়োজন। কেউ কাউকে সিভিক অ্যাওয়ার্ডের জন্য যোগ্য মনে করলে নির্ধারিত সময়ের মধ্যে স্পীকারের কার্যালয়ে মনোনয়ন পাঠাতে হয় কাউন্সিলের স্পীকারের নেতৃত্বে একটি বিচারক প্যানেল রয়েছে। এবারের প্যানেল সদস্যদের মধ্যে ছিলেন টাওয়ার হ্যামলেটস বারার সাবেক কুইন্স ডেপুটি লেফটেন্যান্ট জন লাডগেট, ডেপুটি লেফটেন্যান্ট লেসলি মর্গান ওবিই, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের মেলানি গোল্ডস্টেইন, হোয়াইটচ্যাপেল মিশনের পরিচালক টনি মিলার 'জন সিনিয়র কাউন্সিলর।

এই কমিটি প্রথমে মনোনয়নগুলোর একটি শর্ট লিস্ট তৈরি করে এবং কোনো পদে একাধিক মনোনয়ন থাকলে ভোটাভুটির মাধনে বিজয়ীর নাম ঘোষনা করা হয় সাংবাদিক তাইসির মাহমুদের পক্ষে মনোনয়ন দাখিল করেন ব্যারিস্টার এমদাদুল হোসাইন ফরহাদ।

উল্লেখ্য, তাইসির মাহমুদ এক যুগেরও বেশি সময় ধরে লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এই দীর্ঘ যাত্রায় তিনি সবময়ই কমিউনিটিকে প্রাধান্য দিয়েছেন তাঁর সংবাদপত্রে বারার মানুষের সুখ-দুখের কথা ফুটে ওঠে বারার মানুষের যে কথাগুলো কেউ বলেনা তাদের কথা তুলে ধরার চেষ্টা করেন দেশ- এর মাধ্যমে তিনি কমিউনিটির মানুষের সাথে একটি সেতুবন্ধন রচনা করতে পেরেছেন তাছাড়া দুই মেয়াদে চার বছর লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে কমিউনিটির সাথে ক্লাবের একটি সেতুবন্ধন রচনা করতে সক্ষম হয়েছিলন। তাঁর সময়ে দুই শতাধিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এসব সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিউনিটির মানুষের বিভিন্ন সমস্যা নিরসন হয়েছে তিনি কমিউনিটি মিডিয়ার মধ্যে একটি ব্রিজ স্থাপন করতে সক্ষম হয়েছেন তাছাড়া প্রেস ক্লাবকে বৃহত্তর পরিসরে প্রতিনিধিত্ব করেছেন তাই তাঁকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়

তাইসির মাহমুদ ৩০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে যুক্তরাজ্যে সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন লন্ডনে প্রায় ১০ বছর সাপ্তাহিক নতুন দিন-এর নির্বাহী সম্পাদক এবং পরবর্তীতে ২০১৪ সাল থেকে অদ্যাবধি সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বিলেতে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবে ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত দুই মেয়াদে চার বছর সফলতার সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে ২০২৬ সালের নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসেডেন্ট নির্বাচিত হন পাশাপাশি তিনি ইক্বরা বাংলা টিভির সংবাদপত্র পর্যালোচনা বিষয়ক টক শো 'লীড নিউজ' এর উপস্থাপক এর আগে তিনি টিভিওয়ান- নিউজরুম এবং এলবি২৪ টিভিতে 'ভিউজ অন টপ নিউজ' অনুষ্ঠান উপস্থাপনা করতেন সাংবাদিকতায় তিনি বিভিন্ন সময় গুরুত্বপুর্ণ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন

চার সন্তানের জনক তাইসির মাহমুদ সপরিবারে পূর্ব লন্ডন বসবাস করেন তাঁর দেশের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাদে-ভাটাউছি গ্রামে।