ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

৯ মাসে হবিগঞ্জে আত্মহত্যা করেছেন ১২২ জন

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ০৪:৫৩ পিএম

৯ মাসে হবিগঞ্জে আত্মহত্যা করেছেন ১২২ জন
হবিগঞ্জে বেড়েছে অপমৃত্যুর ঘটনা। পারিবারিক কলহসহ ব্যক্তিগত নানা সমস্যার কারণে আত্মহননের পথ বেছে নিচ্ছেন অনেকে। চলতি বছরের ৯ মাসে হবিগঞ্জে ‘আত্মহত্যা’ করেছেন ১২২ জন। এর মধ্যে বিষপানে ৫৬ এবং গলায় ফাঁস নিয়ে ৬৬ জন। আত্মহত্যার প্রবণতা নারীদের মধ্যে বেশি থাকলেও বর্তমানে পুরুষদের মধ্যে বেড়েছে। এরমধ্যে বেশির ভাগই তরুণ বলে জানায় পুলিশের একাধিক সূত্র।পুলিশের তদন্তে আত্মহত্যার অনেক কারণ বেরিয়ে এসেছে। এরমধ্যে পারিবারিক, ঋণগ্রস্ত, অসুস্থতা, প্রেম, অতিরিক্ত অভিমান, বিবাহ বিচ্ছেদ ও পরকীয়াসহ বেশ কয়েকটি কারণ রয়েছে।তবে সমাজবিজ্ঞানী ও মনরোগ বিশেষজ্ঞরা মনে করেন, পারিবারিক সহযোগীতার পাশাপাশি সামাজিক সহযোগীতা পেলে মানুষের আত্মহনন কমে আসবে। জেলা পুলিশের ডিএসবি শাখা থেকে জানা যায়, ২০১৮ সালে অপমৃত্যু হয়েছে ১১১টি। এর মধ্যে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ৩৪ জনের ও বিষপানে মৃত্যু হয় ৪৭ জনের। ২০১৯ সালে ১৩২টি, এর মধ্যে ঝুলন্ত মরদেহ উদ্ধার হয় ৭৪ জনের ও বিষপানে ৫৮ জন। ২০২০ সালে ১৩৬টি, এরমধ্যে ঝুলন্ত মরদেহ উদ্ধার হয় ৯০ জনের ও বিষপানে ৪৬ মৃত্যু হয়। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় অপমৃত্যু হয়েছে ১২২ জনের। এরমধ্যে বিষপানে ৫৬ এবং ঝুলন্ত অবস্থায় ৬৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। জানুয়ারিতে জেলায় ৯ জনের অপমৃত্যুর ঘটনা ঘটলেও মে এবং জুনে মাসে বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণে। মে মাসে ১৭ জন এবং জুনে ১৮ জন আত্মহননের পথ বেছে নেন।জেলায় আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি বানিয়াচং উপজেলায়। এখানে গত ৮ মাসে আত্মহত্যা করেছেন ৩১ জন। আর সবচেয়ে কম লাখাইয়ে। এখানে ৮ মাসে আত্মাহুতি দিয়েছেন মাত্র একজন।এ ছাড়া চলতি বছর হবিগঞ্জ সদরে ১৩, বানিয়াচং ৩১, আজমিরীগঞ্জ ৭, নবীগঞ্জ ১৭, বাহুবল ৯, চুনারুঘাট ১৯, লাখাই ১, মাধবপুর ১৭ এবং শায়েস্তাগঞ্জ পাঁচজন ‘আত্মহত্যা’ করেছেন।বেশ কিছু ঘটনার তদন্তের পর ‘আত্মহত্যার’ কয়েকটি কারণ চিহ্নিত করেছে পুলিশ। পারিবারিক বিভিন্ন কলহ, মানসিক স্বাস্থ্য বিপর্যয় এবং প্রেমসংক্রান্ত বিষয়কে এর কারণ হিসেবে ধরা হচ্ছে। তবে পারিবারিক কলহের জেরে নারীরা এবং মানসিকভাবে ভেঙে পড়ার কারণে পুরুষেরা এ পথ বেছে নিচ্ছে। আর তরুণদের একটি বিরাট অংশের ‘আত্মহত্যা’র কারণ হিসেবে পাওয়া গেছে প্রেমঘটিত ঘটনা। এর মধ্যে প্রেমে বিচ্ছেদ এবং প্রিয় মানুষের সঙ্গে বিয়ে না হওয়া। এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, ‘আত্মহত্যার প্রবণতা আগের চেয়ে বেড়েছে। আমি সম্প্রতি যতগুলো আত্মহত্যার তদন্ত করেছি, তার মধ্যে বেশি পেয়েছি পারিবারিক কলহ এবং মানসিকভাবে বিপর্যস্ত হওয়া। এ ছাড়া তরুণ-তরুণী বা কিশোর-কিশোরীর আত্মহত্যার বেশি কারণ প্রেম সংক্রান্ত বিষয়।’