ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

৩০টি আসন চেয়েছিল জামায়াত, রাজি না হওয়ায় পিআর নিয়ে আন্দোলন

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

৩০টি আসন চেয়েছিল জামায়াত, রাজি না হওয়ায় পিআর নিয়ে আন্দোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কাছে ৩০টি আসন দাবি করেছিল জামায়াতে ইসলামী। বিএনপি সে প্রস্তাবে রাজি না হওয়াতেই জামায়াত এখন সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন নিয়ে আন্দোলনে নেমেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভারতীয় গণমাধ্যম এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই। বরং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তরিকভাবেই নির্বাচন আয়োজনের চেষ্টা করছেন। ফখরুলের দাবি, যদি ফেব্রুয়ারিতে ভোট না হয়, তবে মার্চ থেকে প্রধান উপদেষ্টা দায়িত্বে থাকতে চান না বলে জানিয়েছেন ইউনূস।

ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সময়-এর সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় এই সাক্ষাৎকার নেন। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমটি।

আগামী ফেব্রুয়ারির ভোট নিয়ে জামায়াতের পিআর আন্দোলন ও এনসিপির গণপরিষদসহ অন্যান্য দাবির প্রেক্ষিতে শঙ্কা আছে কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এ ধরনের কোনো সংশয় নেই।

মির্জা ফখরুল বলেন, “আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে। সংশয়ের কোনো জায়গা নেই। কোনো অশান্তিও হবে না। মানুষ ভোটাধিকার ফেরত চাইছে, নির্বাচন চাইছে। ফেব্রুয়ারিতে উৎসবের মতো নির্বাচন হবে।”

জামায়াত-এনসিপির দাবির প্রসঙ্গে তিনি আরও বলেন, “জামায়াত ভোটে আসবে। পিআর-টিআর নয়, বাংলাদেশে ভোট হবে প্রচলিত সেই পদ্ধতিতে, যা মানুষ বোঝে। জামায়াতও অংশ নেবে। আর এনসিপিকে আমরা কোনো শক্তি মনে করি না। হ্যাঁ, এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল, কিন্তু এখন তাদের কিছু নেই। ডাকলেও লোক জোটে না।”

এনসিপি ও জামায়াত বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি করতে চেয়েছিল কি না— এ প্রশ্নে তিনি বলেন, “এনসিপি কখনো আসন দাবি করেনি। তাদের একমাত্র উদ্দেশ্য বিএনপিকে সরকার গঠন থেকে বিরত রাখা। তবে জামায়াত ৩০টি আসন চাইছিল। আমরা খুব উৎসাহ দেখাইনি, বরং অনেক কম সংখ্যক আসনের কথা বলেছিলাম। তারা তাতে রাজি হয়নি।”

পিআর আন্দোলন নিয়ে তিনি মন্তব্য করেন, “এটা বিএনপিকে চাপে রাখার কৌশল মাত্র। জামায়াতকে আর মাথায় উঠতে দেবো না। তারা যত বড় শক্তিই হোক না কেন, আমরা অকারণে তাদের আরও বেশি গুরুত্ব দিয়েছি। পিআর-টিআর এসবই চাপ সৃষ্টি করার জন্য। কিন্তু বাস্তবে জামায়াত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, প্রার্থীর নামও ঘোষণা করছে।”

আগে এনসিপির প্রতি সরকারের পক্ষপাতের অভিযোগ তুললেও এখন নির্বাচন নিয়ে সরকারের ওপর আস্থা রাখছে বিএনপি। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “পরিস্থিতি বদলেছে। দলের পক্ষ থেকে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। দেখছি, তিনি সর্বোচ্চ সিরিয়াস। আন্তরিকভাবেই চান ফেব্রুয়ারিতে ভোট হোক।”

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “৫ আগস্ট অধ্যাপক ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তার আগের রাতে তার বাসায় আমার দীর্ঘ আলোচনা হয় ইউনূস ও সেনাপ্রধানের সঙ্গে। সেনাপ্রধান ডিসেম্বরে ভোটের প্রস্তাব দিলেও ফেব্রুয়ারিতে রাজি ছিলেন। তিনি আশ্বাস দিয়েছেন, সব সহযোগিতা করবেন। তার ইচ্ছা, নির্বাচন করিয়ে সেনাবাহিনী এবার ব্যারাকে ফিরুক।”

ফখরুল আরও বলেন, “সেই আলোচনায় অধ্যাপক ইউনূসও স্পষ্ট করে দেন— ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। তিনি চাপ নিতে পারছেন না। আমরা আশ্বাস দিয়েছি, সরকার গঠনের পরও সংস্কার চলবে এবং স্বৈরাচারীদের বিচারও চলবে। এই তিনটি আলাদা বিষয়।”