ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

স্বপ্নভঙ্গের বেদনা আর অনিশ্চিত আগামী নিয়ে দেশে ফিরছে হাজার হাজার প্রবাসী

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ০৩:৪৮ এএম

স্বপ্নভঙ্গের বেদনা আর অনিশ্চিত আগামী নিয়ে দেশে ফিরছে হাজার হাজার প্রবাসী
স্বেচ্ছায় দেশে ফিরতে দূতাবাসে নিবন্ধনকৃত ৪১৩ জন বাংলাদেশী প্রবাসীদেরকে নিয়ে বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। স্বচ্ছল জীবনের আশায় লেবাননে এসেছিলেন যে প্রবাসীরা, তারাই এখন স্বপ্নভঙ্গের বেদনায় পুড়ছেন।পর্যটন নির্ভর দেশটিতে দেড় লাখের বেশি বাংলাদেশির বাস। যার মধ্যে অবৈধ প্রায় ৪০ হাজারের অধিক । বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ৮০ হাজার নারীকর্মী রয়েছেন লেবাননে। লেবাননে দীর্ঘ প্রায় এক বছর অর্থনৈতিক,রাজনৈতিক, ডলার সংকট, করোনাভাইরাস সংক্রমণ কারণে লকডাউন, অফিস আদালত, বিমানবন্দর ও ফ্লাইট চলাচল বন্ধ হওয়ার পর কিছু রুটে সীমিত ফ্লাইট চালু হয়। এছাড়াও ৪ আগস্ট হঠাৎ বৈরুত বন্দরে এক ভৌতিক বিস্ফোরণে কেঁপে উঠল ঐতিহ্যবাহী এ নগরটি।বিস্ফোরিত এলাকায় কাজ করতো প্রায় বিশ হাজার প্রবাসী। এই বিস্ফোরণের কারণে কাজ হারিয়ে দিশেহারা প্রায় পঞ্চাশ হাজারের অধিক প্রবাসী। মাত্র ১৫ /২০ সেকেন্ডে মিশে গেল মাটির সঙ্গে। তবে এবারই প্রথম নয়, এর আগে আরও সাতবার এ নগরী ধ্বংসের মুখোমুখি হয়ে ঘুরে দাঁড়িয়েছিল ।এবার কিন্তু ভবিষ্যৎ নিয়ে প্রবাসীরা পড়েছেন শঙ্কায়। রীতিমতো ফ্লাইট চালু হলে প্রায় ৫০% বাংলাদেশি প্রবাসী লেবানন ছেড়ে চলে যাবে নিজ মাতৃভূমিতে এমন ধারণা করছেন অনেকে। গত সেপ্টেম্বরে দূতাবাসের বিশেষ সুযোগে নিবন্ধন করেছিল প্রায় সাড়ে সাত হাজার প্রবাসী। সে সময় কিছু প্রবাসী দেশে ফিরতে পারলেও কোভিড ১৯ কারণে বাধা হয়ে দাঁড়ায় বাকীদের ফিরতে। লেবাননে নিযুক্ত বাংলাদেশ সরকারের নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে ও বাংলাদেশ বিমান পরিবহন সংস্থা সাথে আলাপ আলোচনা করে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেন প্রবাসীদের ফিরতে। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর দুইটি ফ্লাইটে ৪১০ ও ৪০৬ জনসহ আর অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমেও বাংলাদেশী প্রবাসী ফিরে গেল বাংলাদেশে। ২৪আগষ্ট,সোম বার, পূর্বে নিবন্ধনকৃত ৪১৩ জন প্রবাসী বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টায় রওনা হয়ে ভোর তিনটায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা যায়।