ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

স্পেন ছাত্রলীগের আয়োজনে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ০৮:৫৭ পিএম

স্পেন ছাত্রলীগের আয়োজনে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ও অন্যতম ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী পালন করেছে স্পেন ছাত্রলীগ। ছাত্রলীগ স্পেন শাখার সাবেক সভাপতি ইসমাইল হোসাইন রায়হানের সভাপতিত্বে আয়োজিত জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা শেখ কামালের আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তারা বলেন, তরুণ প্রজন্মের কাছে কামালের আদর্শ হতে পারে আইকন। তার চিন্তা-চেতনা অত্যন্ত দূরদর্শী ছিল। ক্রীড়াঙ্গনকে কীভাবে আধুনিক করা যায় তিনি সবসময় সে চিন্তা করতেন। পরোপকারী মন থাকলে অল্প বয়সেই সমাজহিতৈষী কত কিছু করা যায় তার নজির সৃষ্টি করেছিলেন শেখ কামাল। ছাত্রলীগ নেতা আব্দুর নূর নীরবের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্পেন ছাত্রলীগ নেতা বাপ্পি রহমান নাবিল। প্রধান অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন। প্রধান বক্তা ছিলেন স্পেন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফয়জুর রহমান বড় ভাই, স্পেন আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম, সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন, আক্তার উজ জামান, আলমগীর হোসাইন, বেলাল হোসেন, বকুল, আমিন, সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম, ইব্রাহিম খলিল, ছাত্রলীগ নেতা বাপ্পি রহমান, সাইফুর রহমান রাজীব, কে এম শফিকুর নূর, রাজু, মাসুম শেখ, জুনেল আহমদ, সুজন, সাদেক লষ্কর, সজল, কাউসার, মোকাদ্দস মিয়া, সায়েক আহমদ, ফয়সাল শেখ, মেরাজ হোসাইন, শুভ্রত রয়, মো. সাব্বির, আনিসুর রহমান, তুহিন, সজল হাওলাদার, শাওন, মো. মকদুস মিয়া প্রমুখ। বক্তারা জাতির জনকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং বাংলাদেশকে দেশরত্ন শেখ হাসিনা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে ধারাকে আরও গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে গুজবের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে শেখ কামালের জন্য বিশেষ দোয়া করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের জন্মদিন উপলক্ষেও তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যত কামনা করা হয়।