স্পেনের বার্সেলোনা প্রবাসী তরুন রেমিটেন্স যোদ্ধা জুনেদ আহমদ আজ ভোরে স্থানীয় হসপিটাল ডেল মারে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন।দির্ঘদিন বার্সেলোনায় বসবাস করা জুনেদ আহমদ প্রায় এক বছর যাবত মস্তিস্কে টিউমার জনিত রোগে ভোগছিলেন।
ইতিমধ্যে তাঁর পরিবারের সহযোগিতায় মৃতের লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তরুণ কমিউনিটি নেতা রুহুল আমীন।
জুনেদ আহমদের মৃত্যুতে এ্যাসোসিয়েশন কুলতুরাল দে সুনামগঞ্জ এন কাতালনিয়ার সভাপতি মনোয়ার পাশা এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আবীর সহ বার্সেলোনার বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন।
পরিবার এবং কমিউনিটির পক্ষ থেকে আজ বাদ যোহর মরহুমের আত্মার শান্তি কামনায় বার্সেলোনার বাংলাদেশী বিভিন্ন মসজিদে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মৃত জুনেদ আহমদের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়।
-
হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
-
নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি
-
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু
-
যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা
-
ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে
আরও পড়ুন: