মহামারি করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে কারফিউ ও লকডাউনের কারণে সৌদি আরবের রিয়াদে আটকে পড়া ৪১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (৩ জুলাই) ভোরে যাত্রী নিয়ে রিয়াদ থেকে বিমানের বিশেষ (চার্টার) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র জানায়, জেদ্দা ফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।এদিকে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পৃথক একটি ফ্লাইটে মিসরের কায়রোর উদ্দেশে দেশ ছেড়েছেন ১৪০ বাংলাদেশি।
উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদেরও কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।
-
হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
-
নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি
-
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু
-
যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা
-
ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে
আরও পড়ুন: