ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

সৌদি আরবের হাইলে গণশুনানীতে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২০, ০১:০৯ এএম

সৌদি আরবের হাইলে গণশুনানীতে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
 সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রায় ২২ লক্ষ বাংলাদেশি অভিবাসীকে সহজে ও দ্রুত সেবা প্রদানে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
রাষ্ট্রদূত গত ৬ নভেম্বর সৌদি আরবের হাইল প্রদেশে দূতাবাস আয়োজিত গণশুনানী অনুষ্ঠানে এ কথা বলেন। স্থানীয় বাংলাদেশি অভিবাসীগণ গনশুনানীতে অংশগ্রহণ করে। দূতাবাস করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি সরকারের নির্দেশনা মেনে গত ৬ ও ৭ নভেম্বর হাইলে বসবাসরত বাংলাদেশীদের কন্স্যুলার সেবা প্রদান করে।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এসময় মনোযোগ দিয়ে প্রাবাসীদের কথা শোনেন এবং যেকোন সেবা দ্রুততম সময়ে প্রদানের বিষয়ে দূতাবাস সচেষ্ট রয়েছে বলে জানান। রাষ্ট্রদূত প্রবাসীদের বলেন, সৌদি আরবের বিভিন্ন প্রান্তে প্রবাসীদের পাসপোর্ট নবায়নসহ অন্যান্য কনস্যুলার সেবা প্রদানের জন্য প্রবাসী সেবা কেন্দ্র খোলা হয়েছে। যেখানে প্রবাসীরা সহজেই সপ্তাহের যেকোন সময় সেবা গ্রহণ করতে পারছেন। যাতে প্রবাসীদের সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে। এছাড়া বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসীদের জন্য দূতাবাসের কনস্যুলার টীম ও সেবা প্রদান অব্যাহত রেখেছে।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন মেনে চলার আহবান জানান। প্রবাসী বাংলাদেশীদের তাঁদের সততা ও নিষ্ঠার মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির আহবান জানান। তিনি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহবান জানান। রাষ্ট্রদূত কনস্যুলার সেবা গ্রহণ করতে আসা প্রবাসীদের সাথে কথা বলেন এবং তাঁদের কাজের সুযোগ সুবিধা, পরিবেশ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। গনশুনানীতে দূতাবাসের কাউন্সেলর মোঃ হুমায়ূন কবির, কাউন্সেলর মোঃ নুরুল ইসলাম, প্রথম সচিব মোঃ শফিকুল ইসলাম ও সোনালী ব্যাংকের প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন খান উপস্থিত ছিলেন।
গণশুনানী ছাড়াও রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী হাইলে অবস্থিত প্রবাসী সেবা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি প্রবাসীদের আন্তরিকতার সাথে সেবা প্রদানের নির্দেশ দেন। প্রবাসী সেবা কেন্দ্রে সেবা গ্রহণ করতে আসা বাংলাদেশি অভিবাসীগণ ও সৌদি নাগরিক যারা তাঁদের অধীনে কর্মরত গৃহকর্মীসহ অন্যান্য বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট নবায়ন করতে আসছেন তাঁরাও তাঁদের সন্তোষ প্রকাশ করেন। পাসপোর্ট নবায়ন করতে আগত সেবা প্রার্থীগণ মোবাইলে মেসেজের মাধ্যমে আপডেট জানতে পারে দূতাবাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন।