ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

সৌদি আরবের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই

প্রকাশিত: ০৬ মে ২০২০, ০৭:১৬ পিএম

সৌদি আরবের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই
চলমান পরিস্হিতিতে দীর্ঘদিন যাবৎ বিমান চলাচল বন্ধ, স্থানীয় অফিস আদালত বন্ধ থাকায়, লাশ সংরক্ষণকারী হিমাগার/মর্গ এ স্থান সংকুলান না হওয়া সহ নানা কারণে মৃত প্রবাসীর লাশ বাংলাদেশে প্রেরণের সম্ভবনা নেই । সৌদি কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে স্থানীয়ভাবে সৌদি আরবে মৃতদেহ দাফনের অনুমতির জন্য । দেশটির নিয়ম অনুযায়ী হাসপাতালের মর্গে একটি লাশ সর্ব্বোচ্চ ৬০ দিন পর্যন্ত রাখা যায় । এই সময়ের মধ্যে লাশ দাফনের বিষয়ে কোন সুরাহা না হলে দাফনের বিধান রয়েছে। বেওয়ারিশ লাশের ক্ষেত্রেও একই অবস্থা। বাংলাদেশ মিশন সূত্রে জানা যায়, বিভিন্ন কারনে মৃত্যুবরনকারি বাংলাদেশি প্রবাসীর লাশ দীর্ঘদিন হিমাগারে পড়ে আছে । প্রত্যেক হাসপাতালে হিমাগারের সংখ্যা সীমিত থাকে । বিমান চলাচল বন্ধ থাকায় প্রবাসীর লাশ নিজ দেশে পাঠানো সম্ভব হচ্ছে না । তাই, হিমাগার হয়েছে পরিপূর্ণ । নতুন করে কোন লাশ রাখার জায়গা থাকছেনা । বাধ্য হয়েই দাফন করতে হবে পুরাতন লাশ । না হয় নতুন মৃতদেহ রাখার জায়গা হবে না। একটি সূত্র জানিয়েছে শুধুমাত্র রিয়াদের সিমুশি হাসপাতালের হিমঘরে বাংলাদেশের ৩৫ টি লাশ রয়েছে । এমনিভাবে শহরটিসহ দেশটির অন্যান্য শহরের সকল বড় বড় সরকারি বেসরকারি হাসপাতালে আনুমানিক দুই শতাধিক লাশ পড়ে আছে । স্বাভাবিক মৃত, হৃদরোগে মৃত, সড়ক দূর্ঘটনায় মৃত এবং হালের করোনায় মৃত লাশের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। জুবাইল হাসপাতাল সুত্রে জানা গেছে করোনা পরিস্থিতির কারনে নতুন নির্দেশনা মোতাবেক প্রতি এলাকার পুলিশ/ট্রাফিক, হাসপাতাল এবং গভর্ণর অফিসের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে যারা ৩-৭ দিনের মধ্যে পুরোনো যে কোন লাশ দাফন করতে পারবে। মৃতের পরিবার দাফনের অনুমতি না দিলে দুতাবাস এনওসি ( অনাপত্তিপত্র) ইস্যু করে না । আর এনওসি ইস্যু না হলে মৃত্যুসনদসহ অন্যন্য কাগজ পত্র ইস্যু হয় না। এনওসি ও অন্যন্য কাগজ পত্র ঢাকায় কল্যাণ বোর্ডে জমা দিতে না পারলে; এককালীন সাহায্য ৩লক্ষ টাকা পাওয়া যাবে এমন নিশ্চয়তা পাওয়া যায় না। একটি সুত্র জানায়, পূর্বাঞ্চল (দাম্মাম, আহসা, জুবাইল, ক্বাতিফ) এ প্রায় ৯টি লাশ আছে, যাদের পরিবার সিদ্ধান্ত না দেয়ায় মৃতদেহসমূহ পড়ে আছে, হয়ত বেওয়ারিশ হিসেবে সেই লাশগুলো দাফন হয়ে যাবে। এ বিষয়ে জানতে ফোন করতে হবে রিয়াদস্থ দুতাবাসঃ 00966570212180 (রিয়াদ অঞ্চলে মৃতের বিষয়ে) জেদ্দাস্থ কন্স্যুলেটঃ 00966533147912 (জেদ্দা অঞ্চলে মৃতের বিষয়ে) । সংযুক্ত ছবিতে স্থানীয়ভাবে দাফনের মতামতের একটি নমুনা যুক্ত করা হল । এছাড়াও দুতাবাস বরাবর আবেদন আকারেও মতামত পাঠানো যাবে, শুধু নির্ভরযোগ্য সত্যায়ন থাকতে হবে বলে জানিয়েছে দূতাবাসের নির্ভরযোগ্য সুত্র।