ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

সৌদিতে ৭ দিনে ১৮ হাজার অবৈধ অভিবাসী আটক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

সৌদিতে ৭ দিনে ১৮ হাজার অবৈধ অভিবাসী আটক

সৌদি আরবের বিভিন্ন শহরে টানা এক সপ্তাহ অভিযান চালিয়ে মোট ১৭ হাজার ৮৮০ জন নথিবিহীন অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সূত্র : গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়, অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গত ১১ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অভিযান পরিচালনা করে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। অভিযানে বিভিন্ন দেশের ১৭ হাজার ৮ শতাধিক নাগরিককে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে সৌদি দৈনিক ওকাজ এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ১৯০ জন সৌদিতে বসবাসের জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে, ৩ হাজার ৮০১ জন সীমান্ত আইন লঙ্ঘন করে অনুপ্রবেশের দায়ে এবং ২ হাজার ৮৮৯ জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক হয়েছেন।

এ ছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ১৫ জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

একই সময়কালে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় সৌদি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের হাতে হাতেনাতে আটক হন আরও ১ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেন, ৫৫ শতাংশ ইথিওপিয়া এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, কোনো সৌদি নাগরিক বা সৌদিতে স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অবৈধ বা নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীদের অবৈধ প্রবেশ, চলাচলে সহায়তা, কর্মসংস্থান প্রদান কিংবা চাকরি পেতে সহায়তার অভিযোগ প্রমাণিত হয়, তবে সৌদি আইনে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল জরিমানা করা হবে।