ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

সিলেটে রিসোর্টে আটক ৮ তরুণ-তরুণীর বিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ০১:১৮ এএম

সিলেটে রিসোর্টে আটক ৮ তরুণ-তরুণীর বিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন
সিলেটের একটি রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ‘স্থানীয়রা হানা’ দিয়ে ১৬ তরুণ-তরুণীকে আটকের পর আটজনকে বিয়ে দেওয়ার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনকি পুলিশের উপস্থিতিতে এ ধরনের বিয়ের আয়োজন নিয়েও প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও নিয়েও প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনরা। আইনজীবী ও সুশীল ব্যক্তিরা বলছেন, অনৈতিক কাজের অভিযোগে আটকের পর ‘জোরপূর্বক’ বিয়ে দেওয়াটা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের বিয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। এটা কোনোভাবেই কাম্য নয়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তবে বিয়ে আয়োজন করা ব্যক্তিরা বলছেন, আটক তরুণীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিধিমোতাবেক কাজি ডেকে বিয়ে দেওয়া হয়েছে। এখানে দুই পক্ষের সম্মতি রয়েছে। জোরপূর্বক কাউকে বিয়ে দেওয়া হয়নি। এর আগে রবিবার (১৯ জানুয়ারি ২০২৫) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেন স্থানীয়রা। এসময় রিসোর্টটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে আটক আট তরুণ-তরুণীকে স্থানীয় মুরুব্বি ও পুলিশের উপস্থিতিতে কাজি ডেকে বিয়ে পড়ানো হয়। বিয়ে সম্পন্ন হওয়া চার যুগলের মধ্যে তিনজনের দেনমোহর ১০ লাখ টাকা এবং একজনের জন্য ১২ লাখ টাকা নির্ধারণ করা হয়। আটক বাকি আটজনকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা রিসোর্টের কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন বলে দাবি করেন তারা। ঘটনার দিন দুপুরে স্থানীয়রা রিসোর্টে হানা দিয়ে শিক্ষার্থীদের আটক করেন। এসময় উত্তেজিত জনতা রিসোর্টের কয়েকটি কক্ষে ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেন। রিসোর্টে ‘স্থানীয়দের হানা’ দেওয়ার ঘটনাকে ভিন্নভাবে দেখছেন সুশীল ব্যক্তিরা। আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নিজের হাতে তুলে নেওয়ার পেছনে ভিন্ন কারণও থাকতে পারে বলছেন তারা। তবে এ বিষয়ে ঘটনার শিকার কোনো তরুণ-তরুণীর পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম বলেন, ‘কোনো জায়গায় অসামাজিক কাজকর্ম হলে এলাকার মানুষের একেবারে দায়দায়িত্ব নেই তা না। ফৌজদারি কার্যবিধিতে মানুষকে কিছুটা ক্ষমতায়ন করা হয়েছে। আইনে বলা হয়েছে, মানুষের সামনে কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হয় বা হওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে মানুষ সেই অপরাধ ঠেকানোর জন্য তাদের আটক করতে পারবে। কিন্তু আটক করার পরপরই নিকটবর্তী থানার পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করতে হবে।’ তিনি বলেন, ‘এলাকার মানুষ যদি মনে করেন এই পার্কে অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে বা তার ভিত্তি রয়েছে, তাহলে উচিত ছিল কাছের থানাকে অবহিত করা। যেহেতু তারা আটকই করেছেন, তাহলে থানাকে হস্তান্তর করার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারতো। কিন্তু জোরপূর্বক বিয়ে পড়ানো ইসলাম ধর্মের কোথাও বলা হয়নি। এসব কর্মকাণ্ড পরবর্তী সময়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।’ যাদের বিয়ে হয়েছে তারা নিজ নিজ পরিবারে যাবেন। কোনোদিন হয়তো এটা স্বাভাবিক বিয়ে থাকবে না। এটা একটা সামাজিক বিশৃঙ্খলা বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল। পরিবারের পছন্দে বিয়েতে রাজি না হওয়ায় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা শহীদুল ইসলাম বলেন, ‘বিয়ের মধ্যে কিছুটা সামাজিকতার প্রয়োজন আছে। ছেলেমেয়ের সম্মতি, বাবা-মায়ের মতামতও প্রয়োজন। কিন্তু অপরিচিত তরুণ-তরুণীকে অপরিচিত গ্রামবাসী বিয়ে দিয়ে দেবে, এটা সামাজিক নৈরাজ্য। এটা ঠিক না।’ পুলিশের উপস্থিতিতে বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা কোনোভাকেই মেনে নেওয়া যায় না। পুলিশের দায়িত্ব নয় বিয়ে পড়ানো। থানার মধ্যে কোনো আপস চলবে না। পুলিশ অপরাধ নিয়ন্ত্রণ করবে। এখানে (থানায়) আপসের কিছু নেই।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়া প্রসঙ্গে আইনজীবী শহীদুল ইসলাম বলেন, ‘পাত্র-পাত্রীর সম্মতি ছাড়া জোরপূর্বক বিয়ে পড়ানোটা একটা অপরাধ। সেই ঘটনা লাইভ করে বা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া সাইবার অপরাধ। যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।’ সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট আশফাকুজ্জামান চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘বিয়ে হচ্ছে একটা সামাজিক চুক্তি। জোরপূর্বক কোনো চুক্তি করা হলে সেটা অবৈধ হয়ে যাবে। তাই আইনের দৃষ্টিতে এসব বিয়ের কোনো গ্রহণযোগ্যতা নেই। যারাই এ কাজটা করেছেন, এটা কোনোভাবেই ঠিক হয়নি। বরং তারা যেসব তরুণ-তরুণীকে আটক করেছেন, তাদের পরিবারের জিম্মিায় ছেড়ে দিলে ভালো হতো।’ সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রথমত রিসোর্ট কর্তৃপক্ষ তরুণ-তরুণীদের এ ধরনের অনৈতিক কাজের সুযোগ দিয়ে অন্যায় করেছে। দ্বিতীয়ত সাধারণ জনগণ এই কাজ করতে পারে না। ৯৯৯-এ ফোন করলেও পুলিশ গিয়ে অভিযান চালাতে পারতো। কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। তাছাড়া তরুণ-তরুণীদের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি।’ তিনি আরও বলেন, ‘অনৈতিক কাজের অভিযোগে আটক করে পুলিশে দিতে পারতেন। কিন্তু জোরপূর্বক বিয়ে দেওয়াটা মোটেই ঠিক হয়নি। যাদের দেনমোহর ১০ লাখ টাকা, তাদের কি সেই সক্ষমতা আছে সেটা বিবেচনা করা উচিত ছিল। বরং এই বিয়েটা টিকবে কী না এখন সেটাই প্রশ্ন।’ এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘রিসোর্টে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে কাজি ডেকে বিয়ে পড়ানো হয়েছে। এসময় দুই পরিবারের অভিভাবকরা উপস্থিত ছিলেন। তাদের সম্মতি ছিল। আটক বাকি তরুণ-তরুণীদের স্থানীয় মুরুব্বিদের মাধ্যমে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘আটক তরুণীরা আমাদের জানিয়েছেন ঘটনাস্থল থেকে বের হলে তাদের প্রেমিকরা প্রতারণা করতে পারেন। তাই তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে পড়ানোর সময় মোগলা বাজার থানার ওসিসহ স্থানীয় মুরুব্বিরা উপস্থিত ছিলেন।’ সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রিসোর্টে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ওসি ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু বিয়ে পড়ানো পর্যন্ত তিনি ছিলেন না। তিনি আরও বলেন, জোরপূর্বক বিয়ে পড়ানোর বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগ দেননি। এরকম কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যে কারণে ওয়ান মিলিয়ন কোরআন বিতরণ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিম । | 52Bangla TV https://youtu.be/zlEnqs4benM