ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

 সিলেটের ৫জন প্রবীন শিক্ষককে দেয়া হবে টি আলী স্যার ফাউন্ডেশন শিক্ষক সম্মাননা ২০২২

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২, ০৭:১১ এএম

 সিলেটের ৫জন প্রবীন শিক্ষককে দেয়া হবে টি আলী স্যার ফাউন্ডেশন শিক্ষক সম্মাননা ২০২২
শিক্ষকবান্ধব চ্যারেটি সংগঠন –টি আলী ফাউন্ডেশন এর কেন্দ্রিয় কার্যকরি কমিটির এক সভা পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি মঙ্গলবার রাতে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়সল আহমদ রুহেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছরওয়ার আহমদ এর সঞ্চালনায় বিস্তারিত আলোচনার পর টি আলী স্যার ফাউন্ডেশন শিক্ষক সম্মাননা -২০২২ প্রদানের চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাশিস)  সিলেট অঞ্চল সভাপতি  করির খানের সমন্বয়ে গঠিত নির্বাচকমন্ডলী সিলেট বিভাগ থেকে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ২৫জন কৃতি অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ থেকে ৫জনকে  এবছর টি আলী স্যার ফাউন্ডেশন শিক্ষক সম্মাননার জন্য মনোনীত করবেন।  অবসর প্রাপ্ত প্রবীন শিক্ষকদের পেশাগত জীবনে তাদের উজ্জ্বল কর্ম -পদচারণা এবং তাদের কাজের মাধ্যমে সমাজে অধিকতর আলোকিত কাজের স্ফোরণ ইত্যাদিকে সামনে রেখে নির্বাচকমন্ডলী  ৫জন শিক্ষাগুরুর নাম নির্বাচন করবেন। তাদের প্রত্যেককে সিলেট শহরে একটি আড়ম্বরপূণ অনুষ্ঠানের মাধ্যমে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়াও প্রাথমিকভাবে মনোনীত ২৪জন শিক্ষকের মধ্য থেকে একজন শিক্ষক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সম্প্রতি মৃত্যুবরণ করেছেন, তাকে নগদ সম্মাননা অর্থ ও ক্রেস্ট প্রদান করা হবে। বাংলাদেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন পরিস্থিতি বিবেচনায় রেখে অনুষ্ঠানের দিন ধার্য করা হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়। কেন্দ্রিয় কার্যকরি কমিটির  সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আজাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ  এনাম হক , সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি,সহ-সাধারণ  সম্পাদক নজমুল ইসলাম তাপাদার, সহ- কোষাধ্যক্ষ শফিকুর রহমান ( ছুট ) এবং  সদস্য সৈয়দ ফখরুল আলম ( মঈনুর )। সভায় আগামী দিনে ফাউন্ডেশনের অন্যান্য ধারাবাহিক কার্যক্রম পরিচালনার জন্য একটি কর্মপরিকল্পনা নেয়া হয় এবং এবিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবং সামগ্রিককাজগুলো যাতে কোনভাবেই প্রচার সর্বস্ব না হয়ে প্রকৃত অর্থে  শিক্ষকদের কল্যাণে ও সামাজিকভাবে মানবিক মূল্যবোধ জাগরণের নিমিত্তেই ধারাবাহিকভাবে কাজ করা হয়- এই প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রসঙ্গত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সন্মাননা ও আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষকদের সহযোগিতা করার  উদ্দেশ্য নিয়ে একশত হাজার পাউন্ডের তহবিল সংগ্রহের লক্ষ্যে ২০১৯ সালে যুক্তরাজ্যে  গঠন করা হয়  ‘টি আলী স্যার  ফাউন্ডেশন ইউকে’। টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে’র   ট্রাস্টি ফি একশত পাউন্ড এবং  ডনার ফি রাখা হয়েছে পাঁচশত পাউন্ড। এখন পর্যন্ত ট্রাস্টি ও ডনারের সংখ্য হচ্ছে ১৫২। শিক্ষকবান্ধব এই চ্যারিটি প্রতিষ্ঠানে যে কেউ ট্রাস্টি ও ডনার হতে পারার সুযোগ রাখা হয়েছে জানিয়ে সংগঠনের  প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছরওয়ার আহমদ বলেছেন- প্রতিষ্ঠানটি কোন বিশেষ অঞ্চলের জন্য সুনিদৃষ্টভাবে কাজ করবে না। এটি সামগ্রিকভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে শিক্ষকদের কল্যাণে কাজ করবে। তিনি যুক্তরাজ্য সহ সকল দেশের প্রবাসী শিক্ষানুরাগীদের ‘টি আলী স্যার  ফাউন্ডেশন ইউকে’র সাথে  সম্পৃক্ত হওয়ার অনুরোধ করেছেন। আরও পড়ুন- https://52banglatv.com/2021/09/30646/