ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

আলোকিত মানুষ শিক্ষক মো. সমছুল ইসলাম এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৬:০২ পিএম

আলোকিত মানুষ শিক্ষক মো. সমছুল ইসলাম এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী
আলোকিত মানুষ গড়ার কারিগর প্রবীন শিক্ষক মো. সমছুল ইসলাম (১৯৩৪-২০১৬) এর ৬ষ্ঠ  মৃত্যুবার্ষিকী ১১ নভেম্বর শুক্রবার বিভিন্ন মানবিক কাজের মাধ্যমে আত্নার মাগফিরাতের জন্য দোয়া ও স্বরণ করা হয়েছে। বিয়ানীবাজার এর প্রবীন এই শিক্ষাবিদ দীর্ঘ ৩১বছর সিলেট জেলার বিভিন্ন স্কুলে সুনামে শিক্ষকতা করেন। শিক্ষকতা জীবনে সততা ও নিষ্ঠায় তিনি ছিলেন অত্যন্ত কঠোর এবং নীতির ক্ষেত্রে আপোষহীন। ১৯৬০ সালে সহকারী শিক্ষক হিসাবে শাহবাজপুর মডেল প্রাইমারী বিদ্যালয় থেকে বর্ণাঢ্য শিক্ষকতা শুরু। ১৯৯১ সালের ১৯আগষ্ট অবসর পূর্ব পর্যন্ত র্দীর্ঘ ২১ বছর তার গ্রামের -জলঢুপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতা করেছেন  শুনী এই শিক্ষক। শিক্ষকতা জীবনে দীর্ঘ সময় তার কর্মস্থল- ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার দুই উপজেলায় ইউনিয়ন শিক্ষক সম্পাদক হিসাবে সুনামে দায়িত্বশীল কাজ  করেছেন। একজন প্রবীন শিক্ষক হিসাবে এদতঅঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও শিক্ষানুরাগী কর্মকান্ডে তার উজ্জল ভূমিকা রয়েছে। মাষ্টার মো. সমছুল ইসলাম এর বাবা মরহুম মুফিজ আলী সরপঞ্চ ও মা মরহুমা সিতারা বিবি। পাঁচভাই ও দুই-বোনের মাঝে তিনি ষষ্ঠ। তার বাড়ী লাউতা ইউনিয়নের জলঢুপ বড়বাড়ী। তার সুযোগ্য ছয় সন্তানদের হাত ধরে প্রতিষ্ঠিত  অন্ধকারে আলো শ্লোগাণে- সমছুল-করিমা ফাউন্ডেশন ২০০৪ সাল থেকে শিক্ষা ও শিক্ষক সম্পর্কিত সমাজবান্ধ ও মানবিক কাজে বিয়ানীবাজার উপজেলায় ধারাবাহিকভাবে সুনামের সাথে কাজ করছে। ৬ষ্ঠ মৃত্যবার্ষিকীতে  সমছুল-করিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে নেয়া হয় বিভিন্ন মানবিক উদ্যোগ- নিজবাড়ী, জলঢুপ বড়বাড়িতে কোরানখানি ,দোয়া ও তার সহকর্মী-স্বজনদের  আপ্যায়ন। সমছুল-করিমা ফাউন্ডেশনের ধারাবাহিক প্রকল্প- ‘সবুজে হাসি সবুজে বাঁচি’ প্রকল্প এর অংশ হিসাবে বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী অঞ্চল নওয়াগ্রাম প্রগতি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুল, ফল  ও ঔষধি গাছের সমন্বিত বাগান করে দেয়া  হয়েছে। নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো: আলতাফ হোসেন দলুর সভাপতিত্বে স্কুলের সহকারী শিক্ষিকা জাকিয়া সুলতানার সঞ্চালনায়   উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন পরগনাই দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত আরবী প্রভাষক মাওলানা আব্দুল মতিন। বিশেষ অতিথি  ছিলেন সারপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের   প্রধান শিক্ষক  ইসলাম  উদ্দিন, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান হাসনু । অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন, সবুজে হাসি  সবুজে বাঁচি-  প্রজেক্টের কো-অর্ডিনেটর  সাংবাদিক মো: ইবাদুর রহমান জাকির। প্রবীন অসহায়দের জন্য ফাউন্ডেশনের ধারাবাহিক প্রজেক্ট –‘মানবিক স্বজন’ র মাধ্যমে অর্ধশতাধিক অসহায় ও দুস্থদের মধ্যে খাবার পরিবেশন করা হয়েছে। প্রজেক্টটির সার্বিক তত্বাবধানে ছিলেন- কো-অর্ডিনেটর মো: নূর উদ্দিন। এছাড়াও  ফাউন্ডেশনের পক্ষ থেকে  কয়েকজন রোগীকে তাদের ডাক্তারি  চিকিৎসাপত্র অনুসারে  ঔষধ কিনে দেয়া হয়। এবং কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানীয় জলের জন্য পানির ফিন্টার প্রদান করা হয়। প্রসঙ্গত  অন্ধকারে আলো শ্লোগাণ নিয়ে  ২০০৪ সাল থেকে  সমছুল-করিমা ফাউন্ডেশন  বিভিন্ন  মানবিক , শিক্ষা- শিক্ষক সম্পর্কিত এবং  সমাজসেবামূলক  ধারাবাহিক  নিজস্ব প্রকল্পের মাধ্যমে কাজ করছে। ‘মানবিক স্বজন’ এর   আওতায়  নিভৃতে  বঞ্চিত ও দুস্থ মানুষের  ঘরে খাবার সামগ্রী বিতরণ।  ‘সবুজে হাসি  সবুজে বাঁচি’ প্রকল্পের মাধ্যমে  অস্বচ্ছল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুল, ফল ও ঔষধি বৃক্ষ রোপন, মৌলিক ও সৃজনশীল প্রকল্প- ’সৃষ্টি ঘর’ এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  এবং প্রতিশ্রুতিশীল লেখকদের বই প্রকাশ, পবিত্র রমজান মাসে নিন্মবিত্ত  পরিবারের জন্য ‘হাসি মুখে ইফতার’, প্রবীন অসহায়দের জন্য –‘প্রশান্তির হাসি’,  কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য   ‘আমার স্বপ্ন’  প্রকল্পের মাধ্যমে তৃণমূলে  কাজ করে আসছে ।