ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

‘সবাই বাবার সঙ্গে স্কুলে যায়, আমিই শুধু পারি না’

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৩ পিএম

‘সবাই বাবার সঙ্গে স্কুলে যায়, আমিই শুধু পারি না’
‘সবাই সবার বাবার সঙ্গে স্কুলে যায়। আমিই শুধু যেতে পারি না। আমি কী আমার বাবার সঙ্গে স্কুলে যেতে পারবো? আমার কি দোষ যে আমি আমার বাবার সঙ্গে স্কুলে যেতে পারবো না! প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আমার বাবাকে ফিরিয়ে দিন। বাবাকে ছাড়া আমার ভালো লাগে না।’ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে গুম হওয়া স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত এক মানববন্ধনে এভাবে কথাগুলো বলছিল ২০১৩ সালে ‘গুম’ হওয়া পারভেজ হোসেনের ১১ বছরের আদিবা ইসলাম। শুধু আদিবা নয়, মানববন্ধনে ‘গুমের শিকার’ শতাধিক ব্যক্তির স্বজন অংশ নেন। তাদের কারও বুকে সন্তানের, কারও বুকে বাবার, কারও বুকে স্বামীর, আবার কারও বুকে ভাইয়ের ছবি ঝুলছিল। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। উপস্থিত সবাই প্রধামন্ত্রীর কাছে তাদের স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এসময় মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। জানা যায়, আদিবার বাবা পারভেজ হোসেন বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। আদিবার মায়ের দাবি, তার স্বামীকে ২০১৩ সালে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার পর গুম করা হয়। বাবার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন আদিবা। কান্নাজড়িত কণ্ঠে বলে, আমার বাবাকে ছাড়া আমার ভালো লাগে না। আমার বাবাকে ফিরিয়ে দিন। আমি বাবার সঙ্গে স্কুলে যেতে চাই। বাবাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। মানববন্ধনে ১০ বছরের শিশু সাদিকা সরকার সাফার মায়ের দাবি, ২০১৩ সালে তার স্বামী মো. সোহেলকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর এখনো তার সন্ধান পাওয়া যায়নি। মো. সোহেল বংশাল থানা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। কান্নাজড়িত কণ্ঠে সাদিকা বলেন, আমার বাবাকে ফিরিয়ে দিন। বন্ধুদের সবার বাবা আছে। বাবাকে নিয়ে তারা স্কুলে যায়। শুধু আমিই বাবার কাছে যেতে পারি না। তখন আমার খুব কষ্ট লাগে। কিশোরী তামান্না ইসলাম বলে, আমার বাবা ইসমাইল হোসেন বাতেন ২০১৯ সালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে আটক হন। আমাদের স'মিল থেকে বাসার উদ্দেশ্যে আসার পথে বাবাকে গুম করা হয়। সেদিনই আমরা সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলাম। কিন্তু র‌্যাবের বিরুদ্ধে জিডি নেয়নি পুলিশ। পরে আমরা একটি লিখিত অভিযোগ করেছিলাম। তামান্না বলেন, এরপর আমরা র‌্যাব হেডকোয়ার্টার, পুলিশ, ডিবি, ডিএমপি কমিশনারের কার্যালয় এবং মানবাধিকার কমিশন এমন কোনো জায়গা নেই যে যেখানে যায়নি। কিন্তু আজ পর্যন্ত বাবার কোনো সন্ধান পাইনি। দিনের পর দিন আমি আমার বাবার ছবি হাতে দাঁড়িয়ে এসেছি। এসব কথা বলতে গিয়ে কান্নায় বাকরুদ্ধ হয়ে পড়ে তামান্না। আক্ষেপ করে তামান্না বলে, আমরা প্রধানমন্ত্রীর কাছে বারবার আবেদন করেছি, বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। কিন্তু আজ পর্যন্ত আমার বাবার কোনো সন্ধান পাইনি। আমি বাবার সন্ধান চাই। বিএনপি নেতা চৌধুরী আলমের ছোট ভাই খুরশীদ আলমও মানববন্ধনে অংশ নেন। তিনি বলেন, ২০১০ সালের ২৫ জুন ইন্দিরা রোড থেকে আমার বড় ভাইকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তার খোঁজ নেই। সরকারকে বলছি, আপনি যদি আমার ভাইকে মেরে ফেলেন, তাহলে এক মুষ্টি মাটি দেওয়ার জন্য মরদেহটা ফেরত দেন। আর বিচার চাইবো না। আর কোনো দাবিও নেই। শুধু ভাইয়ের মরদেহটা চাই। মানববন্ধনে আরেক ভুক্তভোগীর পরিবারের সদস্য বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ। প্রতিটি নাগরিকের সুরক্ষা পাওয়ার অধিকার আছে। আমরা চাই, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক। যেখানে গুম হওয়া ব্যক্তিদের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকবে। তাদের কোথায় নেওয়া হয়েছে, কে নিয়ে গেছে এবং বর্তমানে তারা কী অবস্থায় আছে সেটি আমরা জানতে চাই। আমরা সরকারের কাছে সুস্পষ্ট বক্তব্য চাই। আমরা আমাদের স্বজনদের ফিরত চাই। বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেন, আমাদের একটাই প্রশ্ন, আমাদের পরিবারের সদস্যরা কই? আমার পরিবারের সদস্যরা কোথায় আছে এটির উত্তর অবশ্যই বর্তমান সরকারকে দিতে হবে। দেশীয় এবং আন্তর্জাতিক মহল থেকে বারবার গুম-খুনের সুষ্ঠু তদন্তের দাবি করা হচ্ছে। তদন্তসাপেক্ষে যেটা সত্য সেটা আমরা সবাই মেনে নেবো। কিন্তু যখন বারবার অস্বীকার করা হচ্ছে বুঝা যায় এর সঙ্গে সরকার জড়িত। সেইদিন খুব বেশি দূরে নয় যেদিন আমরা ন্যায় বিচার পাবো। এসময় সংহতি জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরসহ অনেকে বক্তব্য দেন। জাগো নিউজের সৌজন্যে