ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

সংবিধানকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে : ড. কামাল হোসেন

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ০১:৪৫ পিএম

সংবিধানকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে : ড. কামাল হোসেন

সংবিধানকে বিতর্কিত না করা এবং এ নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, “সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি।”

সোমবার (২৫ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, “সংবিধানকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। কিন্তু আমরা এখন সংবিধানের মূলনীতি থেকে সরে যাচ্ছি। দেশ শাসনের ক্ষেত্রে সংবিধানকে পাশ কাটানোর প্রবণতা দেখা যাচ্ছে। এই প্রবণতা থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে।”

তিনি আরও বলেন, “আসুন, আমরা সংবিধানকে নিয়ে কোনো বিতর্ক তৈরি করব না। বিশেষ করে মৌলিক বিষয়গুলোকে বিতর্কিত হতে দেব না। তাহলেই দেশে গণতন্ত্র টিকে থাকবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, মানুষ মৌলিক অধিকার ভোগ করতে পারবে। এ বিষয়ে আপস করার কোনো প্রশ্নই ওঠে না।”

সমষ্টিগতভাবে সমাজ ও শাসনব্যবস্থা আজ সংকটে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, “এর মূল কারণ হলো সংবিধানের মূলনীতিকে পাশ কাটিয়ে দেশ পরিচালনার চেষ্টা। আমরা যদি দেশে সুশাসন ও সাংবিধানিক শাসন চাই, তবে সংবিধানের মূলনীতি অক্ষরে অক্ষরে মানতে হবে এবং শ্রদ্ধা করতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, “যত কঠিনই হোক, এখান থেকে আমরা যেন সরে না যাই, কোনো আপস না করি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, দায়িত্ব পালনে আমরা করণীয় কাজগুলো করছি না। আইনজীবীরা নিজেরাও বিভক্ত হয়ে সংবিধানের মূলনীতিকে নানা ব্যাখ্যায় কার্যকর হতে দিচ্ছেন না। দেশ যে সংকটে আছে, এর মূল কারণ এটিই।”

গণফোরামের ইমেরিটাস সভাপতি বলেন, “এখন আমাদের দেখতে হবে, কোন কোন ক্ষেত্রে সংবিধান মানা হচ্ছে না। যাদের মানার কথা, তারা যেন মানেন—সে ব্যবস্থা করতে হবে। না মানলে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। কারণ তারা শপথ নিয়েছেন সংবিধান অক্ষরে অক্ষরে পালন করার। শপথ ভঙ্গ করলে সংবিধানও থাকে না, তার শাসনও থাকে না, সুশাসনও প্রতিষ্ঠিত হয় না।”

তিনি আরও যোগ করেন, “দেশে সুশাসন ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আইনজীবীদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মৌলিক বিষয় এবং সংবিধানের মূলনীতি নিয়ে ভিন্নমত চলতে পারে না। এখানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

আলোচনা সভায় সংগঠনের সভাপতি ও গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।