ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

‘শাপলা’ পাচ্ছে না এনসিপি, দোয়েলও বাদ : প্রতীক তালিকায় যা যা থাকল

প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০১:৩৩ পিএম

‘শাপলা’ পাচ্ছে না এনসিপি, দোয়েলও বাদ : প্রতীক তালিকায় যা যা থাকল

নির্বাচনী প্রতীক হিসেবে 'শাপলা' বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে 'শাপলা' পাবে না।

প্রতীক তালিকা থেকে বাদ পড়ছে জাতীয় পাখি দোয়েলও। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বরাদ্দের জন্য প্রতীক সংখ্যা ৬৯ থেকে বাড়িয়ে ১১৫টি করছে নির্বাচন কমিশন।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানিয়েছেন।

নাগরিক ঐক্য কেটলির পরিবর্তে শাপলা প্রতীক চেয়েছে। গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। যেহেতু শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক, তাই কমিশন এটিকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না মর্মে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় ‘দলীয়’ ও ‘স্বতন্ত্র’ প্রার্থীদের জন্য মোট ৬৯টি প্রতীক রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, নির্বাচন কমিশন নিবন্ধিত দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচনী প্রতীকের সংখ্যা ৬৯টি থেকে কমপক্ষে ১১৫টিতে উন্নীত করার পরিকল্পনা করছে।

সেজন্য নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধন চূড়ান্ত করে ভেটিংয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে ইসি সচিবালয়।

'সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সংজ্ঞা দেওয়া আছে। মর্যাদা রক্ষার জন্য আইন ও বিধি রয়েছে। যদিও জাতীয় ফুল বা পাখি সম্পর্কে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে শাপলা সংবিধানে জাতীয় প্রতীক হিসেবে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে,' যোগ করেন মাছউদ।

কমিশনার আরও বলেন, 'আমরা ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে, শাপলা প্রতীকের তফসিলের অন্তর্ভুক্ত হবে না—যেহেতু এটি একটি জাতীয় প্রতীক। প্রতীক তালিকা থেকে এটিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল এবং আমরা সেটিই পুনর্ব্যক্ত করছি। প্রস্তাবিত নির্বাচনী প্রতীকের সম্প্রসারিত তালিকা শিগগির আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

১১৫টি প্রতীক আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা;, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন রয়েছে প্রতীকের তালিকায়।

আরো আছে ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিক্সা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার।