ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

শমী কায়সার: আপনি বাইরে সুন্দর, ভেতরে হয়ত অন্য!

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৫:৪৬ পিএম

শমী কায়সার: আপনি বাইরে সুন্দর, ভেতরে হয়ত অন্য!
ছবি: বাংলানিউজটুয়েন্টিফোরডটকম টেলিভিশন নাটক দেখার জামানায় শমী কায়সার ছিলেন ভালোলাগার মত একজন অভিনেত্রী। এই ভালোলাগায় আরও জ্বালানি যোগাত তার পারিবারিক পরিচিতি। অভিনয় থেকে সরে যাওয়ার পর সুযোগ হলেই শমী কায়সারের খোঁজ নিতাম। সর্বশেষ শমী কায়সার যখন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে চেয়েছিলেন তখন ভেবেছি মায়ের মত তাকেও হয়ত মূল্যায়ন করা হবে। হয়নি। তবে সে খবর রেখেছিলাম।
যাই হোক, প্রসঙ্গ ওটা নয়; প্রসঙ্গ সেই শমী কায়সারের অন্য রূপের। বুধবার আমাদের সেই শমী কায়সার ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের চোর সন্দেহে অপমান করেছেন। এজন্যে তিনি সকলের দেহ তল্লাশি পর্যন্ত করিয়েছেন বলে জেনেছি। এর মাধ্যমে ন্যক্কারজনক এক কাজ করেছেন তিনি। তার এই অশিষ্ট আচরণের নিন্দা ও প্রতিবাদ করছি। শমী কায়সারের দুইটা মোবাইল ওই অনুষ্ঠানে হারিয়েছে বলে তিনি তার ভাষায় 'শকড' হতে পারেন, কিন্তু এর প্রকাশে ভদ্রতা বজায় রাখাই ত একজন ভদ্রলোকের কাজ। কিন্তু শমী কায়সার সেটা করেননি, উলটো তার লোকজন সাংবাদিকদের উদ্দেশে 'চোর' শব্দ উচ্চারণ করেছে বলে গণমাধ্যমের খবর। এটা সীমা লঙ্ঘন, এটা বেয়াদবি। অনুষ্ঠানস্থলে শমী কায়সারগং যখন সাংবাদিকদের এমন অপমান করছিলেন তখন অন্য অনেকের মত উপস্থিত ছিলেন আরেক সাংবাদিক মাসুদা ভাট্টি। তার দেহ তল্লাশি করা হয়েছে এমন খবর আসেনি কোথাও। জয়া আহসানসহ তাকে সন্দেহ করেননি শমী কায়সার। বাকিদের সন্দেহ করেছিলেন বলে দেহ তল্লাশি হয়েছে, যারা ছিলেন সন্দেহের বাইরে তাদের তল্লাশি হয়নি। পেশাগত সহকর্মীরা যখন অপমানিত হচ্ছিলেন তখন মঞ্চেই ছিলেন তিনি। তিনি এর কোনো প্রতিবাদ করেছিলেন বলে জানা হয়ে ওঠেনি। অথচ কিছুদিন আগে ব্যারিস্টার মইনুল ইসলাম নামের একজন লোক যখন তাকে অপমান করেছিলেন তখন সাংবাদিকেরাসহ অনেকেই প্রতিবাদ করেছিল। মাসুদা ভাট্টি হয়ত সেটা ভুলে গেছেন, অথবা নিজেরটাই দেখছেন; অন্যের অপমান দেখার সময় নাই তার! সাংবাদিকদের সঙ্গে এমন দুর্ব্যবহারের পরও ধারণা করি কোনো সাংবাদিক নেতা এনিয়ে কিছু বলবেন না। শমী কায়সার রাজনৈতিক পরিচয় সূত্রে মইনুলদের পক্ষের হলে কিছু বলতেন হয়ত! শমী কায়সার, আপনার এহেন অশিষ্ট আচরণ সত্ত্বেও আপনি ভাগ্যবান। আপনি বাইরে সুন্দর, ভেতরে হয়ত অন্য! লেখক:  কবির য়াহমদ এর ফেইসবুক পোষ্ট থেকে। প্রকাশ:২৫.০৪.২০১৯