ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচনে শেষ হাসি হাসলেন এমাদ-জুবায়ের

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯, ০৭:১৭ এএম

লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচনে  শেষ হাসি হাসলেন  এমাদ-জুবায়ের
লন্ডন বাংলা প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচনে শেষ হাসি হাসলেন  এমাদ-জুবায়ের। অপর দিকে  নাহাস-আনিস টিমের  হাসির ছোয়া ধরে রেখেছেন ট্রেজারার আ স ম মাছুম। লন্ডন সহ লন্ডনের বাইরের শহরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণের মধ্য দিয়ে ২টি শক্তিশালী প্যানেলের তীব্র প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন  হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী সৈয়দ নাহাস পাশাকে ১২ ভোটের ব্যবধানে হারিয়েছেন মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী। সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশার মোট ভোটের সংখ্যা ১৫১ এবং মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরীর মোট প্রাপ্ত ভোট ১৬৩। সহ-সভাপতি পদে প্রার্থী ব্যারিস্টার তারেক চৌধুরী  মোহাম্মদ আব্দুস সাত্তার কে পরাজিত করেছেন। মর্যাদার লড়াইয়ে তারেক চৌধুরীর প্রাপ্ত ভোট ১৮৪, আব্দুস সাত্তার পেয়েছেন ১২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জুবায়ের ৭৯ ভোটের ব্যবধানে আনিসুর রহমান আনিছকে হারিয়ে পুণ: নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ জুবায়ের পেয়েছেন ১৯২ ভোট, আনিসুর রহমান আনিছ পেয়েছেন ১১৩ ভোট। কোষাধ্যক্ষ পদে আবু সালেহ মোহাম্মদ মাসুম তার আগের অবস্থান ধরে রেখেছেন। তিনি আব্দুল কাদির চৌধুরী মুরাদকে ৯৩ ভোটের ব্যবধানে হারিয়েছেন। সাবেক  কোষাধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ মাসুম পেয়েছেন ২০০ ভোট, আব্দুল কাদির চৌধুরী মুরাদ পেয়েছেন ১০৭ ভোট। এসিস্ট্যান্ট সেক্রেটারি পদে মতিয়ুর রহমান চৌধুরী  হারিয়েছেন মোহাম্মদ সুবহানকে। মতিয়ুর রহমান চৌধুরীর ৫৩ ভোটের ব্যবধানে হারিয়েছেন গত বারের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ সুবহানকে। মতিয়ুর রহমান চৌধুরীর প্রাপ্ত ভোট ১৭৮ আর মোহাম্মদ সুবহান পেয়েছেন ১২৫ ভোট। কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে এম এ কাইয়ুম হারিয়েছেন জাকির হোসেন কয়েছ কে। এম এ কাইয়ুম এর প্রাপ্ত ভোট ১৬৪, জাকির হোসেন কয়েছ পেয়েছেন ১৩৯। ট্রেনিং এন্ড রিসার্চ সেক্রেটারি হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় ইব্রাহিম খলিল মাত্র ৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন  শক্ত প্রতিদ্বন্দ্বি আহাদ চৌধুরী বাবু কে। পুন:নির্বাচিত ট্রেনিং এন্ড রিসার্চ সেক্রেটারি  ইব্রাহিম খলিলের প্রাপ্ত ভোট ১৫৫, আহাদ চৌধুরী বাবু‘র প্রাপ্ত মোট ভোট ১৫১। ইনফরমেশন এন্ড টেকনোলজি সেক্রেটারি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় আনোয়ার শাহজাহানকে হারিয়েছেন সালেহ আহমদ। আনোয়ার শাহজাহানের মোট প্রাপ্ত ভোট ১২৮ , সালেহ আহমদ পেয়েছেন ১৮০ ভোট। সালেহ আহমদ ইনফরমেশন এন্ড টেকনোলজি সেক্রেটারি পদে পুন: নির্বাচিত হলেন। ইভেন্টস এন্ড ফেসিলিটিজ সেক্রেটারি পদে আজহার ভুঁইয়াকে হারিয়েছেন রেজাউল করিম মৃধা। আজহার ভুঁইয়ার মোট প্রাপ্ত ভোট ১৩৫ , রেজাউল করিম মৃধা পেয়েছেন ১৭১। নির্বাহী সদস্য পদে মোট ৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন  মোট ১১ জন প্রার্থী। মোট ৬জন বিজয়ীর মধ্যে ৩ জন নারী বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন- আব্দুল কাইয়ুম ১৯১ ভোট, রুপি আমিন ১৬৫ ভোট, মো. এমরান আহমদ ১৫৭ ভোট, পলি রহমান ১৫৭ ভোট, নাজমুল হোসেইন ১৫৬ ভোট, শাহনাজ সুলতানা ১৪৭ ভোট। বিলেতের বাংলা মিডিয়ায় দুই প্রবীন সাংবাদিক এর নেতৃত্বে এমাদ-জুবায়ের-মুরাদ ও নাহাস-আনিস-মাসুম প্যালেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন অনেক প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী। নির্বাচনকে ঘিরে দুই টিম বিলেতের লন্ডন সহ  উল্লেখযোগ্য প্রায় সবগুলো শহরে  প্রেসক্লাব সদস্যের কাছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ছুটেছেন তাদের প্রতিশ্রুতি ও প্রত্যয় নিয়ে। অবশেষে ২৭ জানুয়ারীর রবিবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সেরা  চমক দেখিয়েছেন এমাদ-জুবায়ের-মুরাদ টিম।  তাঁদের প্যানেলের সভাপতি,সহ সভাপতি, সাধারণ সম্পাদক,সহ সাধারণ সম্পাদক সহ বিজয়ী হয়েছেন  মোট ১০ পদে । টিম নাহাস জিতেছে কোষাধ্যক্ষ সহ মোট ৫টি পদ। লন্ডন-বাংলা প্রেস ক্লাবে এ বছর মোট ভোটার হচ্ছেন ৩১৮ জন।  প্রার্থীদের অনেকে জানিয়েছেন প্রায় সব ভোটই কাস্ট হয়েছে। লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচনকে ঘিরে ব্রিটেনের সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মুখে মুখে ছিল নির্বাচনী প্রচারনায় বিষয়টি। স্যোসাল মিডিয়াও চলেছে ব্যাপক প্রচারনা। অনেকে প্রিয় প্রার্থীর জন্য বিভিন্ন দেশ থেকেই মন্তব্য,প্রতিমন্তব্যে প্রচারনায় অংশ নেয়ার বিষয়টিও নির্বাচনী ডামাঢোলে যুক্ত ছিল। নির্বাচনকে ঘিরে লন্ডন বাংলা প্রেস ক্লাব ওয়াটসআ্যাপ গ্রুপটি প্রার্থীদের প্রচারনায় দিন রাত ক্লান্তিহীন সচল ছিল।