ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুমের সাথে স্পেন বাংলা প্রেসক্লাবের মতবিনিময়

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ০৬:২৯ পিএম

লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুমের সাথে স্পেন বাংলা প্রেসক্লাবের মতবিনিময়
[youtube]6cpe0OPrzQk[/youtube] লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ প্রতিদিন এর ইউরোপ ব্যুরো প্রধান আ স ম মাসুমের সাথে স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর স্পেনের রাজধানী  মাদ্রিদ ও পর্যটন নগরী বার্সেলোনায় পৃথকভাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মাদ্রিদে স্পেন বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা মিনহাজুল আলম মামুনের সভাপতিত্বে ও সদস্য কবির আল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, প্রাক্তন সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, মোস্তফা আহমেদ লাকি, জাকির হোসেন, রমিজ উদ্দিন, রাসেল দেওয়ান প্রমুখ। পর্যটন নগরী বার্সেলোনায় স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনির সভাপতিত্বে ও প্রথম সদস্য মিরন নাজমুলের পরিচালনায় লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুমের সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, প্রচার সম্পাদক এম লায়েবুর রহমান, সদস্য মো. ছালাহ উদ্দিন আহমদ, জাফর হোসেন, ফয়সল আহমদ, কমিউনিটি সমন্বয়ক কামরুল মোহমেদ । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা কাগজের উপদেষ্টা আব্দুল বাসেত কয়সর, জাহাঙ্গীর আলম, লুতফুর রহমান সুমন, মনিরুজ্জামান সুহেল প্রমূখ। লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুম বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে বাংলা মিডিয়ার গুরুত্ব ও অবদান অপরিসীম। প্রবাসে সাংবাদিকতা পেশা চালিয়ে যাওয়া কষ্টকর হলেও সে পেশা উপভোগ্য হয়ে ওঠে যখন পক্ষপাতিত্বশূন্য, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করা হয়। তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের নানা কার্যক্রম তুলে ধরেন। মতবিনিময় শেষে স্পেন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে আ স ম মাসুমকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।