ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

লন্ডনে গ্রান্ড মিলাদুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯, ১১:৩৪ পিএম

লন্ডনে গ্রান্ড মিলাদুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত
[youtube]FNMBI9LVfos[/youtube] বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমনবার্ষিকী -পবিত্র ঈদে  মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ইউকের উদ্যোগে লন্ডনে গ্রান্ড মিলাদুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের দ্যা অট্রিয়াম কনফারেন্স  ১০ নভেম্বর রবিবার অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ  আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী । বিশেষ অতিথি  ছিলেন হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ) এর ১৯তম বংশধর, আওলাদে রাসূল হযরত শায়েখ সায়্যিদ আফীফুদ্দীন জিলানী বাগদাদী। বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ‘র প্রেসিডেন্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম ও ডেপুটি স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, আল্লাহর রাসুল (সা.) এর জীবনী আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হলো তাঁর মহান আদর্শে আদর্শিত হওয়া। হযরত মোহাম্মদ (স:) এর অন্যতম আদর্শিত পথ হলো শিক্ষা প্রতিটি মানুষের প্রাণপ্রিয় জন্মভুমির বিপন্ন মানুষদের পাশে দাঁড়ানো, নির্যাতিত-মজলুম মানুষদের সেবা করা। একে অপরের  মহানবীর আদর্শিক পথ অনুসরণ করে জীবন যাপন করা। তিনি বলেন, রাহমাতুল লিল আলামীন হযরত মুহাম্মদ (সা) এসেছিলেন মানবজাতির ইহ-পরকালের মুক্তি দানের জন্য। সুতরাং তাঁর আগমন বিশ্ব মানবতার সবচেয়ে বড় খুশির কারণ। হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, আল্লাহর রাসূলের জন্মে খুশি প্রকাশ করেনা এমন কোন মুসলমান হতে পারে না। আলেম-উলামার উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহর রাসূল (সা.) এর প্রতি আদর্শ বিনষ্টকারী বই-পুস্তকের আজ অভাব নেই। সেগুলো থেকে আমাদেরকে সতর্ক থেকে সঠিক তথ্যভিত্তিক নির্ভরযোগ্য কিতাব অধ্যয়নে মনোনিবেশ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে হযরত বড়পীর আবদুল কাদির জিলানী (রহ) এর ১৯তম বংশধর, আওলাদে রাসুল, হযরত শায়েখ সায়্যিদ আফীফুদ্দীন জিলানী বলেন, মীলাদুন্নবী এমন একটি বিষয় যা বিশ্ব-মুসলিমের মধ্যে দূরত্ব দূর করে তাদের অন্তরকে একীভূত করে তোলে। তিনি বলেন, আল্লাহর রাসুলের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম হচ্ছে মীলাদুন্নবীর মত মাহফিলগুলো যেখানে আল্লাহর রাসুলের ভালোবাসা, সততা ও মানবিকতা  সর্বপরি পৃথিবীর সর্বকালের সবশ্রেষ্ট মহামানবের  চরিত্রের নানা দিক নিয়ে  আলোচনা করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, আমরা রাসুলে  (সা:) এর মর্যাদা ও সম্মান আলোচনায় ঈদে মীলাদুন্নবী মাহফিলের আয়োজন করে থাকি। একজন মুমিনের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন তথা সর্বক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.) এর জীবন অনুসরণের কোন বিকল্প নেই। আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও আল ইসলাহ ইয়ুথ ফোরামের জয়েন্ট সেক্রেটারি মাওলানা সাইদ আহমদ এর যৌথ উপস্থাপনায় কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং স্কুল অব এক্সেলেন্স সিলেটের প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট ও ব্রিকলেন জামে মসজিদের খতীব হযরত মাওলানা নজরুল ইসলাম, লাতিফিয়া উলামা সোসাইটির প্রেসিডেন্ট মাওলানা শিহাব উদ্দিন, সাবেক সভাপতি মাওলানা শামসুদ্দীন নূরী, লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের প্রেসিডেন্ট মুফতী ইলিয়াস হোসাইন, সেক্রেটারি মাওলানা মুফতী আশরাফুর রহমান, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী, বৃটিশ মুসলিম স্কুল বার্মিংহাম এর প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান, আনজুমানে আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা সাদ উদ্দীন সিদ্দিকী, মাওলানা ফখরুল হাসান রুতবাহ, চ্যানেল এস এর ম্যানেজিং ডিরেক্টর তাজ চৌধুরী, দারুল হাদীস লাতিফিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল কাহহার, মাওলানা সিদ্দিকুর রহমান চৌধুরী, আলহাজ বশির উদ্দিন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন-আনজুমানে আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মোহাম্মদ কয়েছুজ্জামান, সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুস, গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা আবদুল মতিন, সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান, ইস্ট ডিভিশনের প্রেসিডেন্ট আলহাজ আবদুস সালাম, সেক্রেটারি মাওলানা কাওসার আহমদ, আল ইসলাহ ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা আনহার আহমদ, সেক্রেটারি মাওলানা মারুফ আহমদ, হাফিজ সাব্বির আহমদ, মাওলানা মুসলেহ উদ্দিন, আলহাজ খুরশিদুল হক, আলহাজ ইমদাদ হোসাইন, মাওলানা সৈয়দ মাহমুদ হোসাইন, মাওলানা ফয়সল আহমদ, হাফিজ আসকির মিয়া, আলহাজ ছদরুল আমীন, মাওলানা নজরুল ইসলাম, হাজী সিরাজ খান, আফতাব আহমদ প্রমুখ। গ্রান্ড কনফারেন্সে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আনজুমানে আল ইসলাহর নেতা-কর্মী, উলামায়ে কিরামসহ  অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানরা অনুষ্ঠানে অংশনেন। মাহফিলে দারুল হাদীস লাতিফিয়ার শিক্ষার্থীগণ এবং শামসুদ্দোহা শিল্পী গোষ্ঠির সদস্যগণ  নাতে রাসূল পরিবেশন করেন। গ্রান্ড ঈদে মীলাদুন্নবী (সা.) কনফারেন্স উপলক্ষে রাসূলে পাক (সা.) এর উপর দশ মিলিয়ন দুরুদ পাঠের উদ্যোগ নেওয়া হয়। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহনে  মিলাদ পাঠ ও  বিশেষ করে বিশ্বের  নির্যাতিত নিপীড়িত ও বঞ্চিত মানুষসহ মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন- আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী বড় সাহেব কিবলাহ। আয়োজক সংগঠন আনজুমানে আল ইসলাহ ইউকের পক্ষ থেকে সকলের প্রতি কৃজ্ঞতা ও প্রতিবছর  এই ধরণের মহতী উদ্যোগে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। কণ্ঠ: সুমু মির্জা