ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

লণ্ডনের বাংলাপাড়ায় আসলেন বৃটেনের রাজা কিং চার্লস, খেলেন বাংলাদেশি খাবার

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৯ এএম

লণ্ডনের বাংলাপাড়ায় আসলেন বৃটেনের রাজা কিং চার্লস, খেলেন বাংলাদেশি খাবার
লন্ডন শহরের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইটচ্যাপল ও ব্রিকলেন সফর করেছেন বৃটেনের নতুন রাজা তৃতীয় কিং চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলা।  বাংলাদেশিদের সম্মান  জানাতে বুধবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টায় তার ঐতিহাসিক এ সফর অনুষ্ঠিত হয়। রাজার আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বাংলাপাড়ায় উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছিলো। বুধবার সফরের শুরুতে কিং চার্লস ও কুইন কনসোর্ট বর্ণবাদবিরোধী আন্দোলনের স্মারক আলতাব আলী পার্কে যান। সকাল ১১ টায় রাজা আলতাব আলী পার্কে এলে তাকে স্বাগত জানান টাওয়ার হ্যামলেটসের স্পিকার সাফি আহমদ। এসময়  আরো উপস্থিত ছিলেন কমিউনিটির নেতৃবৃন্দ। পরে তাদের নিয়ে যাওয়া হয় আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনারে। এখানে বর্ণবাদবিরোধী আন্দোলনের অগ্রভাগে থাকা বাংলাদেশিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কথা বলেন। পরে তিনি আগ্রহ সহকারে বাংলা ভাষার ইতিহাস শুনেন বাংলাদেশি টিভি প্রেজেন্টার ও আবৃত্তি শিল্পী উর্মি মাজহারের কাছ থেকে।  এসময় আলতাব আলী পার্কে একটি গাছের চারা রোপণ করেন তিনি । রাজার আগমনকে ঘিরে হাজার হাজার মানুষ অবস্থান নেন পার্কের চারদিকে। তবে সাধারণ মানুষ পার্কে প্রবেশ করতে পারেননি। প্রবেশমুখে বাংলাদেশের হাইকমিশনার রাজাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে রাজা ও কুইন কনসোর্ট রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।  পাশাপাশি মানুষের সঙ্গে করমর্দন করতে করতে যান বাংলাদেশি মালিকানাধীন গ্রামবাংলা রেস্টুরেন্টে। এখানে বিবিপিআই জামদানি নেটওয়ার্কের নারীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় তাদের। গ্রামবাংলা রেস্টেুরেন্টে রাজা সমুচা খান ও কুইন কনসোর্ট চা পান করেন এবং কিছু খাবার সঙ্গে করে নিয়ে যান। সেখান থেকে বের হয়ে করমর্দন করতে করতে চলে যান ঐতিহাসিক ব্রিকলেন মসজিদে। মসজিদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং মসজিদ কমিটি ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেন । এছাড়া করোনার সময় ব্রিকলেন মসজিদের ফিনারেল  কার্যক্রমের প্রসংশা করেন তিনি। বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন (বিবিপিআই) এর প্রতিষ্ঠাতা আয়েশা কোরেশি এমবিই জেপি এবং কাউন্সিলার আবদাল উল্লাহ বাংলাপাড়ায় প্রায়  দুই ঘণ্টার এই সফরের আয়োজন করেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, ব্রিকলেন বিজনেস অ্যাসোসিয়েশন এবং ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের পার্টনারশিপে বিবিপিআই এই সফরকে সফল করতে কাজ করে। ব্রিকলেন মসজিদ পরিদর্শনের মাধ্যমে কিং চার্লস ও কুইন কনসোর্ট তাদের বাংলা টাউন পরিদর্শন কর্মসূচীর সমাপ্তি টানেন। আবদাল উল্লাহ বলেন, কিং দম্পতির ব্রিকলেন পরিদর্শনে আমরা উচ্ছ্বসিত,আমরা তাদের সাথে আমাদের ইতিহাস ও সংস্কৃতির গল্প ভাগাভাগি করেছি। গ্রামবাংলা রেস্টেুরেন্টের পরিচালক গোলজার খান বলেন, আসলে এই আনন্দ বলে বুঝানো যাবে না। তিনি বলেন, আমি আশাবাদী তাদের আগমনে আমাদের ব্রিকলেনের ব্যবসা আরো বাড়বে।