ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

রুয়ান্ডা যাওয়ার প্রথম ফ্লাইটটি বাতিল : প্রীতি প্যাটেল আশা ছাড়েন নি

প্রকাশিত: ১৬ জুন ২০২২, ০৬:৩৫ পিএম

রুয়ান্ডা যাওয়ার প্রথম ফ্লাইটটি বাতিল : প্রীতি প্যাটেল আশা ছাড়েন নি
যুক্তরাজ্য থেকে রুয়ান্ডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের নিয়ে যাওয়ার পথে প্রথম ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় আইনি জঠিলতার কারণে টেক অফের কয়েক মিনিট আগে বাতিল করা হয়েছে। পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডাতে যুক্তরাজ্যে থেকে সাতজন রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের পাঠানো হবে বলে সব কিছু ঠিক ছিল। কিন্তু ইউরোপীয় মানবাধিকার আদালতের দেরীতে হস্তক্ষেপে যুক্তরাজ্যের আদালতে নতুন চ্যালেঞ্জের কারণে ফ্লাইটটি বন্ধ করা হয়। এইদিকে স্বরাষ্ট্র মন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন যে তিনি "হতাশ" কিন্তু যোগ করেছেন "পরবর্তী ফ্লাইটের প্রস্তুতি এখন শুরু হচ্ছে"। গত কাল মঙ্গলবার ১৩০ জন সাধারন যাত্রীদের সাথে সাত জন অ্যাসাইলাম সিকারদের রুয়ান্ডা পাঠানোর সবকিছু ঠিকঠাক ছিল। এর আগে আশ্রয় প্রার্থীদের পক্ষে ক্যাম্পেইনারদের আপিল করা আবেদন আদালত বাতিল করে চুড়ান্ত রায় দেন। এর ফলে আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডা পাঠাতে সরকারের কোনো বাঁধা ছিলো না। এই দিকে চার্চ অব ইংলেন্ড বলেছে এধরনের আচারন অমানবিক এবং বৃটেনের জন্য লজ্জাজনক। প্রধানমন্ত্রী বরিস জনসন আদালতের রায়ের পক্ষ নিয়ে বলেছেন, অপরাধ দমন ও মানব পাচার রোধে অ্যাসাইলাম সিকারদের রুয়ান্ডা পাঠানো অব্যাহত থাকবে। অনিচ্ছুক আশ্রয় প্রার্থীদের জোর করে রুয়ান্ডা পাঠানো হচ্ছে। এর মধ্যে অনেকে আশ্রয় প্রার্থী আত্মহত্যার কথা বলেছেন বলে প্রকাশ পেয়েছে। আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডা পাঠানো নিয়ে দ্বিধা বিভক্ত সরকার দলের ভোটাররা পক্ষে বিপক্ষে মতামত দিয়েছেন, এদিকে প্রধান বিরোধী লেবার দলের ভোটাররাও মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। অতিরিক্ত পুলিশ পাহারা দিয়ে আশ্রয় প্রার্থীদের এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য সরকারের অর্ধ মিলিয়ন পাউন্ড ব্যয় হবে এবং রুয়ান্ডা সরকারকে ১২০ মিলিয়ন পাউন্ড দিতে হবে। সরকার বলছে তারা যদি একজন অ্যাসাইলাম সিকারকে রুয়ান্ডা পাঠানোর ফ্লাইটে তুলে দিতে পারে তাহলে তাদের মিশন সফল হবে।