ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

যুক্তরাজ্য আওয়ামী লীগের দুঃখপ্রকাশ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯, ০৬:৪৭ পিএম

যুক্তরাজ্য আওয়ামী লীগের দুঃখপ্রকাশ
আগস্টের প্রথম সপ্তাহে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত শোক দিবসের সভায় আমন্ত্রিত সিনিয়র সাংবাদিকদের সভাস্থল থেকে বের করে দেওয়া এবং আগের রাতে ব্যাপকসংখ্যক সাংবাদিকের আমন্ত্রণ বাতিলকে কেন্দ্র করে ইউকে আওয়ামীলীগ এবং লন্ডনে বাংলা গণমাধ্যমের মধ্যে সৃষ্ট সংকটের সমাধান হয়েছে। নজীরবিহীন এ ঘটনায় লন্ডনসহ দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়। প্রতিবাদে লন্ডন বাংলা প্রেসক্লাব ঘটনার সম্মানজনক সুরাহা না পর্যন্ত যুক্তরাজ্য আওয়ামী লীগের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়। এরই জের ধরে বাংলা মিডিয়ার সাথে স্থানীয় আওয়ামী লীগের দূরত্ব তৈরী হয়। এ সপ্তাহে লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ এমাদাদুল হক চৌধুরী ও সেক্রেটারী মুহাম্মদ জুবায়েরের সাথে ইউকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সুলতান শরীফ ও সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুকের দীর্ঘ একান্ত বৈঠক শেষে উভয়পক্ষ এই সম্মানজনক সমাধানে পৌঁছে। বৈঠকে যুক্তরাজ্য আওয়ামী লীগ আমন্ত্রিত সাংবাদিককে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার ঘটনাটি দু:খজনক, অন্যায় ও অশালীন বলে মেনে নেওয়ায় আড়াই মাস পর লন্ডন বাংলা প্রেস ক্লাব ঘোষিত ইউকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সংবাদ বর্জনের কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া বৈঠকে এই ন্যাক্কারজনক ঘটনার নেপথ্য কারণ উদঘাটনের পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি অভিযোগ প্রেরণের কথা জানালে এক্ষেত্রে আওয়ামী লীগও পাশে থাকবে বলে জানান ইউকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৩ আগস্ট লন্ডনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপস্থিতিতে এক সমাবেশে আমন্ত্রণপত্র থাকার পরও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদ্যসাবেক প্রেসিডেন্ট ও বিডি নিউজ টুয়েন্টিফোরের ইউকে প্রতিনিধি সৈয়দ নাহাস পাশা, সাবেক প্রেসিডেন্ট ও প্রাচীনতম সপ্তাহিক জনমতের সম্পাদক নবাব উদ্দিনকে অনুষ্ঠানের প্রবেশপথ থেকে অপমানজনকভাবে বের করে দেয় করে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তারা। এছাড়া আমন্ত্রণপত্র ইস্যুর পর অনুষ্ঠানের আগের রাতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বর্তমান ট্রেজারার ও বাংলাদেশ প্রতিদিন-এর ইউরোপিয়ান চীফ আ স ম মাসুমসহ প্রায় ২০ জন সাংবাদিকের দাওয়াত প্রত্যাহার করা হয়। আমন্ত্রণকারী আওয়ামী লীগ এই নজীরবিহীন ঘটনার কোন সন্তোষজনক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে লন্ডন বাংলা প্রেস ক্লাব গৃহীত আওয়ামী লীগের সংবাদ বর্জনের সিদ্ধান্তে যোগ দেয় ব্রিটেনের টেলিভিশন, পত্রপত্রিকা এবং অনলাইন মিডিয়াগুলো। ২০ অক্টোব রোববার বিকেলে ব্রিকলেনে লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক বিশেষ সভায় সৃষ্ট সঙ্কট সমাধানের অগ্রগতি সম্পর্কে ক্লাব সদস্যদের অবহিত করেন ক্লাব নেতৃবৃন্দ। উল্লেখ্য, প্রায় তিন সপ্তাহ আগে ক্লাবের আরেক সভায় প্রেসিডেন্ট ও সেক্রেটারী পর্যায়ে একান্ত বৈঠক আয়োজনের পরামর্শ দেয়া হয়েছিলো। ক্লাব সভাপতি ও সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বেও সেক্রোটরী এবং চ্যানেল এস এর চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের পরিচালনায় সভায় জানানো হয়,  ইউকে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রবীণ রাজনীতিক সুলতান শরীফ ও সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সাথে একান্ত বৈঠকে  সভাস্থল থেকে বের করে দেওয়া এবং আমন্ত্রণপত্র ইস্যু করে তা প্রত্যাহার করার ঘটনাটি তাঁরা দু:খজনক বলে অভিহিত করেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইউকে আওয়ামী লীগের শোক দিবসের অনুষ্ঠানস্থল থেকে আমন্ত্রিত সাংবাদিকদের বের করে দেয়ায় ঘটনাটি অন্যায় এবং আশালীন বলে আমরা মনে করি। আমরাও এই অনাকাঙিক্ষত ও দু:খজনক ঘটনায় প্রতিবাদ করেছি এবং প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিষয়টি উত্থাপন করেছি। আমরা চাই, এই ঘটনার যথাযথ তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আশা করছি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। লণ্ডন বাংলা প্রেস ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী ব্রিটেনের বাংলা মিডিয়ার ঐক্য প্রদর্শনের এই দৃষ্টান্ত তৈরীর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ঘটনার সমাধানে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি এক্ষেত্রে দেরিতে হলেও আন্তরিক মনোভাব নিয়ে এগিয়ে আসায় ইউকে আওয়ামী লীগের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, আমন্ত্রণকারী হিসেবে দলটিকে এর দায়-দায়িত্ব নিতে হচ্ছে। কিন্তু তারা বলছেন, শেষ মুহূর্তে আমন্ত্রণ প্রত্যাহার বা প্রবেশাধিকারের বিষয়টি নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ন্ত্রণে চলে যায়। সেই হিশেবে তারাও এই ঘটনার প্রতিবাদ করছেন। ক্লাব প্রেসিডেন্ট ব্রিটেনের পত্রপত্রিকা, টিভি ও অনলাইন মাধ্যমের মালিক, পরিচালক, সম্পাদক, সংবাদকর্মী তথা বাংলা মিডিয়ার সব সাংবাদিকের প্রতি আড়াই মাস সফলতা ও দায়িত্বের সাথে ক্লাবের ঘোষিত কর্মসূচী পালন করায় গভীর কৃতজ্ঞতা জানান। ক্লাব সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের বলেন, ঐক্যের মাধ্যমে ব্রিটেনের বাংলা মিডিয়া তার অতীত ঐতিহ্য ও মর্যাদা ধরে রাখার প্রমাণ দিয়েছে। এ কারণে বেশি ধন্যবাদ সবগুলো মিডিয়া হাউসের প্রতি। ধন্যবাদ ইউকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট ও সেক্রেটারীর প্রতি, তারাও বিষয়টি সুরাহায় পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতা নিয়ে এগিয়ে এসেছেন। ঘটনার শিকার সৈয়দ নাহাস পাশা ও নবাব উদ্দিন বাংলা মিডিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রেস ক্লাবের সদ্যসাবেক প্রেসিডেন্ট নাহাস পাশা বলেন, ত্রিশ বছরের অধিক সময় ধরে বিলেতে সাংবাদিকতা করে এই প্রথম এমন ঘটনার শিকার হয়েছি। এতে শুধু আমরা নিজেরা কষ্ট পাইনি। এতে অসম্মানিত বোধ করেছেন সকল পর্যায়ের সাংবাদিকরা। যাই হোক অবশেষে এর সুন্দর সমাধানে আমি খুশী হয়েছে এবং আশা করি সবগুলো রাজনৈতিক দলের সাথে আমাদের যে বন্ধুত্বপর্ণ ও পেশাদারী সম্পর্ক রয়েছে সেটি অব্যাহত থাকবে। প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন বলেন, ৫০ বছরের পুরোনো পত্রিকার সম্পাদক হিসেবে প্রাচীনতম দল আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের ঘনিষ্ঠতা রয়েছে। একটি ঘটনা এর ছন্দপতন ঘটায়। সৃষ্ট সংকটের সমাধানে ক্ষেত্রে দু পক্ষের নেতৃবৃন্দ যে ভূমিকা রেখেছেন তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রেস ক্লাব ট্রেজারার আ স ম মাসুম বলেন, আমরা এমন ঘটনা আর না দেখতে চাই না। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব আরো সোচ্চার ও সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করে। প্রেস ক্লাবের সভায় অন্যান্যের মধ্যে ক্লাব প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মহিব চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট বেলাল আহমদ, সাবেক সেক্রেটারী যথাক্রমে নজরুল ইসলাম বাসন ও আবদুস সাত্তার এবং উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।