ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

যুক্তরাজ্যে শিক্ষক কল্যাণ তহবিল গঠনের লক্ষ্যে টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে‘র সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৯ এএম

যুক্তরাজ্যে  শিক্ষক কল্যাণ তহবিল গঠনের লক্ষ্যে টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে‘র সভা অনুষ্ঠিত
তজম্মুল আলী। একজন  মানুষ গড়ার কারিগর। ভালোবেসে তার অগণিত ছাত্র-ছাত্রীরা  নাম রেখেছেন ‘টি আলী স্যার’। ১৯৪৭ সাল থেকে ১৯৭৮ সাল  দীর্ঘ ৩১ বছর  সিলেটের ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ  হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে  শিক্ষককতা করেছেন। পাশাপাশি হোস্টেল সুপারেরও দায়িত্ব পালন করেছেন। ‘টি আলী স্যার’  সিলেটের বিয়ানীবাজার উপজেলার  জলঢুপ গ্রামে জন্মগ্রহন করলেও  মানুষ গড়ার কারিগর আদর্শে ব্রতি  হয়ে   জীবনের পুরো সোনালী সময়  কাটিয়েছেন  হবিগঞ্জের ছাত্র-শিক্ষকদের মাঝে। ২০০০ সালে গুনী এই শিক্ষক মৃত্যুবরণ করেন।  ২০০৯ সালে হবিগঞ্জে  তার শিক্ষার্থীদের উদ্যোগে  প্রতিষ্ঠিত হয় ‘টি আলী স্যার ফাউন্ডেশন’। প্রধানত, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সন্মাননা ও আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষকদের সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে  প্রতিষ্ঠিত হয়েছে ফাউন্ডেশনটি। এরই  ধারাবাহিকতায় একশত হাজার পাউন্ডের তহবিল সংগ্রহের লক্ষ্যে ২০১৯ সালে যুক্তরাজ্যে  গঠন করা হয়  ‘টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে’। ২৪ আগস্ট মঙ্গলবার   অনুষ্ঠিত হয়  বার্মিংহাম রিজনের প্রথম সভা।  কভেনট্রি রোড়ের  এম.টি  বেনক্যুটিং হলে ফাউনেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়সল আহমদ রুহেল এর সভাপতিত্বে প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছরওয়ার আহমদ। অনুষ্ঠানে  টি আলী স্যার এর ছাত্র , ফাউন্ডেশনের ট্রাস্টি ও শুভাকাঙ্খিরা  শিক্ষকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। বক্তারা মানুষ গড়ার কারিগরদের জীবিত অবস্থায়   সহযোগিতা এবং  তাদের কাজের স্বীকৃতিকে সমাজে  অনুকরণীয়ভাবে উপস্থাপন করার মহতি কাজে সকলের সহযোগিতার আহবান জানান। তারা বলেন, মানুষকে জ্ঞানের আলোয় সমাজে প্রতিষ্ঠা করতে শিক্ষা অপরিহার্য। এবং  এই প্রধান কাজটি মূলত শিক্ষকরাই আমাদের সকলের জন্য করেছেন। তাদের ঋণ শোধ করা না গেলেও তাদের যথাযত সম্মান জানানো এবং সাধ্যমতো তাদের মুখে হাসি ফুটাতে আমরা কাজ করতে পারি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই কাজ সহজে আলোর মুখ দেখতে পারবে এবং এই লক্ষ্যকে সামনে রেখে হয়   ‘টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে ‘ কাজ করার প্রত্যয় রাখছে। ফাউন্ডেশনের কেন্দ্রিয় কমিটির উপস্থিতিতে  বার্মিংহ্যাম রিজওনের প্রথম সভায় উপস্থিত  ১০জন ট্রাস্টিশীপ গ্রহন করেন। এবং অনুষ্ঠানে উপস্থিত ট্রাস্টি ও শুভাকাঙ্খিরা  নগদ ৩শত ৯৬ পাউন্ড তুলে শিক্ষকদের কল্যাণে গঠিত  ‘টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে‘র  তহবিলে প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে  পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পরলোকগত শিক্ষকবৃন্দের পরকালীন শান্তি ও জীবিত সকল শিক্ষকদের  সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে   দোয়া পরিচালনা করেন মৌলানা সাহেদ আহমদ। বক্তব্য রাখেন  ফাউন্ডেশনের ডনার কবির আহমদ ও ট্রাস্ট্রি মো.কামরুজ্জামান,  রেজাউল ইসলাম ( বিল্লাহ ),ইফতেখার আহমদ,ফারুক উদ্দিন, তারেকুল ইসলাম,সামছ উদ্দিন সামছুল , আব্দুল নূর, বশির মিয়া কাদির,কয়েছ আহমদ,মুজিবুর রহমান, সুলতান আহমেদ,আব্দুল মতিন, সাহাব উদ্দিন ও আব্দুল হক প্রমুখ। প্রসঙ্গত  ‘টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে‘র   ট্রাস্টি ফি একশত পাউন্ড। এবং  ডনার ফি রাখা হয়েছে পাঁচশত পাউন্ড। এখন পর্যন্ত ট্রাস্টি ও ডনারের সংখ্য হচ্ছে ১৩৭ । শিক্ষকবান্ধব এই চ্যারিটি প্রতিষ্ঠানে যে কেউ ট্রাস্টি ও ডনার হতে পারার সুযোগ রাখা হয়েছে জানিয়ে সংগঠনের  প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছরওয়ার আহমদ জানিয়েছেন- প্রতিষ্ঠানটি কোন বিশেষ অঞ্চলের জন্য সুনিদৃষ্টভাবে কাজ করবে না। এটি সামগ্রীকভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে শিক্ষকদের কল্যাণে কাজ করবে। তিনি যুক্তরাজ্য সহ সকল দেশের প্রবাসী শিক্ষানুরাগীদের ‘টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে‘র সাথে  সম্পৃক্ত হওয়ার অনুরোধ করেছেন।

শিক্ষক কল্যাণ তহবিল গঠনের উদ্যোগ

https://www.youtube.com/watch?v=LNoUqun1REU