ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

'মুসলিম প্যারেন্টিং' বই এর প্রকাশনা অনুষ্ঠান অনুস্টিত

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ০৮:৪১ পিএম

'মুসলিম প্যারেন্টিং' বই এর প্রকাশনা অনুষ্ঠান অনুস্টিত
বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড.মুহাম্মাদ আব্দুল বারী'র লেখা 'মুসলিম প্যারেন্টিং' বই এর প্রকাশনা অনুষ্ঠান আমানা প্যারেন্টিং এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি হলে অনুষ্ঠিত হয়। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এর উপদেষ্টা শাহগীর বখত ফারুক এর সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ, কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এস এর নিউজ ব্রডকাস্টার ডা. জাকি রিজওয়ানা, এলএমসি ডাইরেক্টর দিলাওয়ার হোসেন খান, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সে'র ডিজি আবুল হায়াত নুরুজ্জামান, কাউন্সিলার আব্দাল উল্লা, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী ও সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি জেনারেল ও ৭১ টিভি'র সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ প্রমুখ। সাংবাদিক আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা ড. আব্দুল বারীর ব্রিটিশ মূলধারায় সক্রিয় কার্যক্রম ও লেখালেখির ভূয়সী প্রসংশা করেন ও প্যারেন্টিং এর উপর লেখা বাংলা বই 'মুসলিম পেরেন্টিং' যেটি তার ইংরেজি বই থেকে অনুবাদ করা হয়েছে তার বহুল প্রচার ও সাফল্য কামনা করেন। তারা বলেন, সন্তান লালন পালনের জন্য একটি গাইড বুক হিসেবে বইটি মা বাবা সহ সবার পড়া উচিত। ছেলেমেয়েদের সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে এ বই অনেক অবদান রাখবে। তারা ড. বারীকে এ জাতীয় বই আরো উপহার দেবার আহ্বান জানান। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা মিডিয়ার সাংবাদিক, লেখক, কবি, সংগঠক, ক্যাম্পেইনারসহ কমিউনিটির বিশিষ্টজন। এতে আরো বক্তব্য রাখেন আল কোরআন একাডেমির চেয়ারম্যান হাফিজ মুনির উদ্দিন আহমেদ, শাহনুর খান, বিশিষ্ট সংগঠক হাসান মুঈনুদ্দীন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিওর ভাইস প্রেসিডেন্ট রহমত আলী ও এসিস্টেন্ট ট্রেজারার এম এ কাইয়ুম, ইমাম আবু সাঈদ আনসারী, এলবিপিসি ইসি মেম্বার কবি শাহনাজ সুলতানা, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, এনাম চৌধুরী, নারী সম্পাদক ও, বদরুজ্জামান বাবুলসহ আরো অনেকে। উল্লেখ্য, ড. মুহাম্মদ আবদুল বারী ইউরোপের সমাজ সংস্কৃতি ও মানুষের আচার আচরণের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের অনেক সমস্যা তিনি জীবনঘনিষ্ঠভাবে পর্যবেক্ষক করার সুযোগ পেয়েছেন এবং সমাধান দিয়েছেন। তার সেই অভিজ্ঞতার ফসল হচ্ছে Muslim Parenting।