ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

মিজোরাম দিয়েই কি মিয়ানমারে ঢুকছে ‘পশ্চিমা যোদ্ধারা’?

প্রকাশিত: ১০ জুন ২০২৫, ১০:৪৭ এএম

মিজোরাম দিয়েই কি মিয়ানমারে ঢুকছে ‘পশ্চিমা যোদ্ধারা’?

ভারত হয়ে মিয়ানমারে পশ্চিমাদের ‘ভাড়াটে যোদ্ধা’ ঢুকছে—মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা ১০ মার্চ বিধানসভায় দাঁড়িয়ে এমন মন্তব্য করেন।

ভারতীয় পুলিশের সাবেক এই কর্মকর্তা সেদিন বলেন, “আমাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য আছে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞ কিছু যোদ্ধা ভারতের মিজোরাম হয়ে মিয়ানমারের চিন প্রদেশে ঢুকছে। “সেখানে গিয়ে তারা স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে, যারা জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে।”

মুখ্যমন্ত্রী জানান, “গত বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই হাজার পশ্চিমা মিজোরামে প্রবেশ করেছে। কিন্তু রাজধানী আইজলের রাস্তায় তেমন বিদেশি পর্যটক চোখে পড়ে না।”

হিন্দু পত্রিকার খবরে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর ২১ এপ্রিল মিজোরামের লেংপুই বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্ব নেয় সিআইএসএফ।

এর আগে ১৭ ডিসেম্বর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনিপুর, নাগাল্যান্ড ও মিজোরামকে নতুন করে ‘প্রটেক্টেড এরিয়া রেজিম’ ঘোষণা করে, যাতে এই অঞ্চলে বিদেশিদের গতিবিধির ওপর নজরদারি চালানো যায়।

বিধানসভায় নিজের দাবির পক্ষে কিছু ঘটনার উল্লেখও করেন লালদুহোমা। তিনি বলেন, “গত বছরের ১৯ জুন মিজোরামের বিমানবন্দরে বিস্ফোরকসহ এক ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার হয়।”

তিনি মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক কোনো পূর্বঘোষণা ছাড়া আইজল সফর নিয়েও প্রশ্ন তোলেন।

কিন্তু চিন প্রদেশের বিদ্রোহীদের পক্ষে লালদুহোমা কেন এ ধরনের তথ্য দিলেন, তা স্পষ্ট নয়। অনেকে মনে করেন, কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়েই তিনি বিধানসভায় এ কথা বলেছেন।

মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর একাধিক ভারতীয় সংবাদমাধ্যম বিষয়টি খতিয়ে দেখে।

৬ এপ্রিল টাইমস অব ইন্ডিয়া এক সরেজমিন প্রতিবেদন প্রকাশ করে। শিরোনাম—‘মিজোরাম যেভাবে ভাড়াটে সৈনিকদের মিয়ানমারে ঢোকার প্রবেশপথ হয়ে দাঁড়িয়েছে’।

ওই প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের চিন প্রদেশের অনেক বিদ্রোহীর সঙ্গে তারা কথা বলেছে। বিদ্রোহীরা স্বীকার করেছেন যে, তারা মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক সদস্যদের কাছ থেকে প্রশিক্ষণ পাচ্ছেন।

মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় বিদেশিদের চলাচলে নজরদারি জোরদার করেছে নরেন্দ্র মোদীর সরকার। এর মধ্যেই গত মাসের শুরুতে মিজোরামে আটক হন বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক। তাদের লেংপুই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় গোয়েন্দাদের ধারণা, চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট গঠনের সময় এ দুজনের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

মিজোরামের মিয়ানমারের সঙ্গে সীমান্ত দৈর্ঘ্য প্রায় ৫১০ কিলোমিটার। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে সীমান্তবর্তী এলাকায় অস্থিরতা চলছে। বহু মানুষ সীমান্ত পেরিয়ে মিজোরামের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে।

মিজোরামের সংখ্যাগরিষ্ঠ মিজো, মণিপুরের কুকি-জোমিস, মিয়ানমারের চিন এবং বাংলাদেশের কুকি-চিন—সবাই জো জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত।