ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

ভিপি নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা

প্রকাশিত: ১১ জুন ২০২০, ০৪:৪৭ পিএম

ভিপি নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা
রাজনীতি করতে প্রয়োজন ত্যাগ এবং ইচ্ছা। বিশাল অর্থের প্রয়োজন নেই এখানে। ইচ্ছা থাকলে অনেক দূর এগিয়ে যেতে পারে মানুষ। গত মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এমনটি জানান ভিপি নূর । যে কোন দেশ এগিয়ে যায় তারুণ্যের শক্তিতে। যে দেশ তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে পেরেছে, তারা উন্নতির শিখরে পৌঁছেছে। তারুণ্য মানেই খুব প্রাণবন্ত, ঝলমলে সময়ের কথা বলে। সৃজনশীল ও উদ্ভাবনমনস্ক তারুণ্যের জন্য উদ্যোগ গ্রহণ ... তাঁরা তাঁদের বৈশ্বিক যোগাযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন ।তরুণসমাজ দেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের কাছে জাতির অনেক আশা। তারুণ্য এক প্রত্যয়, চেতনার উৎস, অনুপ্রেরণা। তারুণ্য শক্তির কাছে ভালো কিছু আশা করা যাবে তখনই, যখন তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করা হবে।এ দিকে ঐ ফেসবুক লাইভে তরুণদের নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। তিনি এই তথ্য সূত্র নিশ্চিত করেছেন ৫২ বাংলাটিভির ফ্রান্স প্রতিনিধিকে। নুরুল হক নুর বলেন, 'আমি আওয়ামী লীগ-বিএনপির রাজনীতি করিনি, করব না। আমরা একটি নতুন ধারার রাজনৈতিক দল গঠন করতে কাজ করে যাচ্ছি। নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ গঠন করেছি।' তিনি বলেন, এখানে লুকোচুরির কিছুই নেই। আমরা তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চাই। যারা নতুন রাজনৈতিক ধারা সৃষ্ঠি করবে, পজিটিভ চিন্তা করে নতুন রাজনৈতিক দল গড়তে আমি তাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। আর যদি সেরকম কাউকে না পাই তবে একাই এগিয়ে যাব।' নুরুল হক নুর ২০১৮ সালে বাংলাদেশের অন্যতম আলোচিত ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এর তিনি আলোচনায় আসেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মুহসিন হলের উপ-মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন।  এর পর তিনি ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। নুরুল হক নুর বরিশাল বিভাগের পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলার বৃহত্তর চর কাজল ইউনিয়ন বর্তমান চর বিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য। নুর পটুয়াখালীর চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছেন। গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০১০ সালে মাধ্যমিক এবং ঢাকার উত্তরা হাই স্কুল এন্ড কলেজ থেকে ২০১২ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ২০১৩–১৪ শিক্ষাবর্ষে ভর্তি হন।